নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীনদের ক্লাস শুরু জানুয়ারিতে

০১ নভেম্বর ২০২২, ০৬:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর

উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেছেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষাকে খুবই গুরুত্ব দিতে চেয়েছে। আমরা একটা একাডেমিক ক্যালেন্ডার করেছি। সামনে নতুন ব্যাচ আসছে। সবাইকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, ‘জানুয়ারির ১ তারিখ থেকে তাদের ক্লাস শুরু হবে। সে জায়গায় শিক্ষকদের লোডটা কেমন হবে সেটি একটু মাথায় রাখতে হবে। শিক্ষকরা যদি লোড ক্যালকুলেশন না করতে পারেন তাহলে সেটি কিন্তু শিক্ষার ওপর চাপ বাড়াবে।’

আরও পড়ুন: রাজধানীতে বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

আজ মঙ্গলবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ভার্চুয়াল কনফারেন্স কক্ষে আইকিইউএসি আয়োজিত ‘টিচিং লোড ক্যালকুলেশন অব পাবলিক ইউনিভার্সিটিজ’ শীর্ষক কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য আরো বলেন, ‘শিক্ষা যাতে জাতীয় উন্নয়নের সাথে যুক্ত হয় সেজন্য আমাদের দক্ষতা অর্জন করা জরুরি। খেয়াল করা দরকার যে, পড়াশোনা করানোর মানসিক অবস্থা অবস্থান কেমন আছে। কোয়ালিটি আর কোয়ান্টিটির মধ্যে সমন্বয় করাটাও গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশে এখন জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় হচ্ছে। আসলে সরকার একটা পরিকল্পনা করেই কিন্তু সবকিছু করছে। উচ্চশিক্ষাটি আমাদের হাতের মুঠোয় নিয়ে যাওয়া হচ্ছে।’

নজরুল বিশ্ববিদ্যালয়ের আইকিইউএসি পরিচালক অধ্যাপক ড. সাহাবউদ্দিনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইকিইউএসি পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950