রাজধানীতে বাসা থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

০১ নভেম্বর ২০২২, ০৬:৪৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ © ফাইল ছবি

রাজধানীর পশ্চিম রামপুরা এলাকা থেকে এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ওই শিক্ষার্থীর নাম নিয়াজ মোর্শেদ নাদিম (২০)। তিনি বেসরকারি তিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির চতুর্থ সেমিস্টারের ছাত্র ছিলেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহত নিয়াজ মোর্শেদের ভাই নাঈম। তিনি বলেন, সোমবার (৩১ অক্টোবর) রাতের যেকোনো সময় সে নিজের রুমে গলায় ফাঁস দেয়। আমরা সকালে বিষয়টি বুঝতে পারি। পরে পুলিশে খবর দেওয়া হলে তারা লাশ উদ্ধার করে ঢামেকে পাঠায়।

এ প্রসঙ্গে হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজুল ইসলাম বলেন, কী কারণে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

হাদিকে ভালোবাসলে নতুন হল করুন, অন্যের নাম মুছতে হবে কেন
  • ০২ অক্টোবর ২০২৬
একটি মেডিকেলের কমিটি বিলুপ্ত করল ছাত্রদল
  • ০২ অক্টোবর ২০২৬
ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন
  • ০২ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৪ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
ক্লাস শুরুর এক সপ্তাহ একাদশ শ্রেণির সিলেবাস প্রকাশ
  • ০২ অক্টোবর ২০২৬
সলিমুল্লাহ মেডিকেলে ছাত্রদল ও স্টেথোসের উদ্যোগে প্রথম বর্ষে…
  • ০২ অক্টোবর ২০২৬