বেরোবিতে রণন’র সভাপতি ড. তুহিন, সম্পাদক হৃদি

৩১ অক্টোবর ২০২২, ০৩:৩৯ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
সভাপতি ও সম্পাদক

সভাপতি ও সম্পাদক © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাংস্কৃতিক সংগঠন রণন’র নতুন কমিটি গঠন করা হয়েছে। রণন কর্মীদের সর্বসম্মিতক্রমে এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ, সহ-সভাপতি হিসেবে ড. নিত্য ঘোষ এবং একই বিভাগের শিক্ষার্থী হৃদি অর্জয়িতা সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

রবিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে আটটায় হেয়াত মামুদ ভবনের দ্বিতীয় তলার শ্রেণী কক্ষে এক সভায় আগামী এক বছরের জন্য ২০ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। 

আরও পড়ুন: প্রফেশনাল কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা ১ নভেম্বর

কমিটির অন্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ নুসরাত জাহান সরকার, যুগ্ম সম্পাদক দীপা রাণী রায় সজ্জা, সাংগঠনিক সম্পাদক সামবিল মিয়া, দপ্তর সম্পাদক লাবণী আক্তার লাবণ্য, নাট্যসম্পাদক সোহেল রানা, আবৃত্তি সম্পাদক রিপন মিয়া, নৃত্য সম্পাদক দীপা রাণী দাস প্রিয়া, গীতি সম্পাদক মেসবাউর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ হাসান, প্রকাশনা সম্পাদক মুশফিক খান আকাশ, সহপ্রকাশনা সম্পাদক বিশাল নুনিয়া, অনুষ্ঠান সম্পাদক নাঈমুর রহমান, সহ অনুষ্ঠান সম্পাদক ঋতুপর্ণা দাস, পরিবেশ সম্পাদক সুরাইয়া আক্তার। সদস্য সিদরাতুল মুনতাহা রাফা, উম্মে সালমা লাবণী এবং পূজা রায়।

অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে রণনের কার্যনির্বাহী কমিটি গঠনবিষয়ক সভায় উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুর আরিফ, সঞ্জয় চৌধুরী, সাবেক রণন কর্মী আবৃত্তিশিল্পী জামিউর রাব্বি প্রমুখ। 

প্রসঙ্গত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সাংস্কৃতিক সংগঠন রণন। রণন এর বয়স ১৪ বছর। ২০০৯ সালের ১২ এপ্রিল রণন প্রতিষ্ঠা করা হয়।

ট্যাগ: বেরোবি
‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬