জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রফেশনাল কোর্সে ভর্তির প্রথম মেধাতালিকা ১ নভেম্বর

৩১ অক্টোবর ২০২২, ১১:০৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৪৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল ভর্তি কার্যক্রমে কোর্সভিত্তিক ১ম মেধাতালিকা আগামী ১ নভেম্বর বিকাল ৪টায় প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রকাশিত ফলাফল এসএমএস (nu<space>athp<space>roll no টাইপ করে ১৬২২২ নম্বরে সেন্ড করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

এর আগে, ২০ সেপ্টেম্বর থেকে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১ম বর্ষ স্নাতক (সম্মান) প্রফেশনাল কোর্সের ভর্তি আবেদন শুরু হয়। শেষ হয়েছে গত ১০ অক্টোবর। আবেদন শেষে ফির ৩০০ টাকা পরের দিন অর্থাৎ ১১ অক্টোবরের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছিল।

আরও পড়ুন: অনেকে জানেন না, জাতীয় বিশ্ববিদ্যালয়ও 'পাবলিক বিশ্ববিদ্যালয়'

প্রফেশনাল কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস  ৩০ অক্টোবর থেকে শুরু হয়েছে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions এর Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানম…
  • ০৩ অক্টোবর ২০২৬
বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
বিনা খরচে পড়াশোনার সুযোগ দিচ্ছে জাপান
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬