ব্যক্তিগত ফেসবুক পেজ-আইডিতে বেরোবি লোগো-নাম ব্যবহারে নিষেধাজ্ঞা

৩০ অক্টোবর ২০২২, ০৯:২৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

সাম্প্রতিক সময়ে অনলাইন প্লাটফর্মে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার করে অনেকে ব্যক্তিগত উদ্যোগে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খুলেছেন। যা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। এসব ফেসবুক পেইজ, গ্রুপ  ও ফেসবুক একাউন্টে বিভ্রান্তিমূলক তথ্য সরবরাহ করা হচ্ছে। অবিলম্বে এসকল পেজ বন্ধের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রবিবার (৩০ অক্টোবর) এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি করে কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটি প্রেরণ করেছেন জনসংযোগ, তথ্য  ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী। 

আরও পড়ুন: পাবলিক পরিবহনে হাফ ভাড়া দিতে পারবেন জবি শিক্ষার্থীরা

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব লোগো ব্যবহারের ফলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সম্পর্কে সর্বসাধারণ বিভ্রান্ত হচ্ছে। তাই বেরোবির লোগো ব্যবহার করে খোলা সকল ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট অবিলম্বে বন্ধ করতে নির্দেশ প্রদান করা হয়। একই সাথে এখন থেকে ফেসবুক পেইজ, গ্রুপ ও ফেসবুক একাউন্ট খোলার ক্ষেত্রে সরাসরি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগো ব্যবহার না করারও নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সবশেষে উল্লেখ করা হয়, উপর্যুক্ত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাই সংশ্লিষ্ট সকলকে উপরোক্ত নির্দেশনা অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ট্যাগ: বেরোবি
ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950