পাবলিক পরিবহনে হাফ ভাড়া দিতে পারবেন জবি শিক্ষার্থীরা

৩০ অক্টোবর ২০২২, ০৮:০৭ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
পাবলিক পরিবহনে হাফ ভাড়া দিতে পারবেন জবি শিক্ষার্থীরা

পাবলিক পরিবহনে হাফ ভাড়া দিতে পারবেন জবি শিক্ষার্থীরা © ফাইল ফটাে

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী পাবলিক বাসে চলাচলে শিক্ষার্থীরা সর্বদা অর্ধেক ভাড়ার সুবিধা পাবেন। এক্ষেত্রে শিক্ষার্থীরা সরকার নির্ধারিত ভাড়ার চার্ট অনুযায়ী অর্ধেক ভাড়া দেবে। রবিবার (৩০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে চলাচলকারী পরিবহন শ্রমিকদের মধ্যে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, সোহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এদিন বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি এবং বাস মালিকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার বাকি সিদ্ধান্তগুলো হলো- অর্ধেক ভাড়া দেয়ার সময় পরিবহন শ্রমিকদের সুবিধার্থে শিক্ষার্থীরা অবশ্যয় বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড প্রদর্শন করবে; জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় বাহাদুর শাহ পরিবহন চলতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের গেটে যেকোন সময় কোন গাড়ি পার্কিং করা যাবে না।

আরও পড়ুন: ঢাবির পরিবহন পুলে যুক্ত হচ্ছে নতুন লাল বাস

এছাড়াও সভায় প্রক্টর স্যারের পক্ষ থেকে শিক্ষার্থী এবং পরিবহন শ্রমিকদের মধ্য থেকে যে কেউ কোন ধরনের হয়রানির শিকার হলে প্রক্টর অফিসে অভিযোগ করার জন্য নির্দেশ প্রদান করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল বলেন, শিক্ষার্থীদের সবসময় আইডি কার্ড সাথে রাখতে হবে। আইডি কার্ড না থাকলে আইডি কার্ডের ছবি বা লাইব্রেরি কার্ড দেখাতে হবে। বাসে ভাড়া হাফ দেয়ায় কেউ যদি স্লেজিং করে তাহলে প্রক্টর অফিসে ওই গাড়ির নম্বর জানালে প্রশাসন ব্যবস্থা নেবে।

৫ জেলা নিয়ে বগুড়ায় হচ্ছে স্বতন্ত্র সড়ক জোন
  • ৩০ জুন ২০২৬
ব্রিটিশ থেকে বাংলাদেশ—তিন আমলে কক্সবাজারের তিন মন্ত্রী
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার সব দপ্তরের ওয়েবসাইট নিয়ে মাউশির …
  • ৩০ জুন ২০২৬
শিক্ষাখাতে ২৫ ভাগ বাজেট বরাদ্দের দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাব…
  • ৩০ জুন ২০২৬
অবৈধ ট্রলিং বোটে ধ্বংস হচ্ছে সাগরের বাস্তুতন্ত্র, মিলছে না …
  • ৩০ জুন ২০২৬
প্রার্থিতা বাতিলের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করলো আস…
  • ৩০ জুন ২০২৬