ইবিতে ছাত্রী হেনস্তা: প্রভোস্টের আশ্বাসে ছাত্রীদের আন্দোলন স্থগিত

২১ অক্টোবর ২০২২, ০৮:২৩ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫১ PM
ছাত্রীদের বিক্ষোভ

ছাত্রীদের বিক্ষোভ © সংগৃহীত

সুষ্ঠু সমাধান এবং বিচারের আশ্বাসে মধ্যরাতে আন্দোলন স্থগিত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) খালেদা জিয়া হলের আন্দোলনরত ছাত্রীরা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ১১টার দিকে হল প্রভোস্ট অভিযুক্তদের বিচারের আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে হলে ফিরে যান শিক্ষার্থীরা।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হলের সিটে শিক্ষার্থী তুলতে ছাত্রলীগের হস্তক্ষেপকে কেন্দ্র করে এক ছাত্রীকে থাপ্পড় মারার অভিযোগ ওঠে ছাত্রলীগকর্মী মেহেদী হাসান হাফিজের। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে হল প্রাঙ্গণে অভিযুক্তের বিচার দাবিতে আন্দোলন করতে থাকেন প্রায় দুই শতাধিক ছাত্রী।

আরও পড়ুন: এনএসইউ রেজিস্ট্রারের ই-মেইল হ্যাক ব্র্যাকের হ্যাকারদের।

পরে রাত সাড়ে আটটায় হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হন। তারা ছাত্রীদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে রাত ১১টার দিকে আন্দোলন স্থগিত করেন ছাত্রীরা।

এ বিষয়ে বিক্ষুব্ধ ছাত্রীরা জানান, ম্যাডাম (প্রভোস্ট) সংশ্লিষ্টদের সঙ্গে আগামীকাল বসবেন। এরপর বিষয়টির সুষ্ঠু সমাধান করবেন বলে আশ্বস্ত করেছেন। তবে সমাধান না পেলে শুক্রবার থেকে আবারও আন্দোলন শুরু হবে।

এ প্রসঙ্গে হল প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী বলেন, আমরা আগামীকাল (শুক্রবার) সকালে বসবো। বিষয়টির একটি সুন্দর ও সুষ্ঠু সমাধান আশা করা হবে।

২০০৭ সালের ঘটনার স্মরণে ঢাবিতে ‘কালো দিবস’ পালিত
  • ২৩ আগস্ট ২০২৬
দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন নব নির্বাচিত রাষ্ট্রপতি মির্জ…
  • ২৩ আগস্ট ২০২৬
মিসবাহর দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা
  • ২৩ আগস্ট ২০২৬
দুই শিশু বাসায় আটকা—এমন খবরে পুলিশে এসে দেখে মায়ের মরদেহ
  • ২৩ আগস্ট ২০২৬
খেজুরের বিচি, কামড়ানো শসা আর পোড়ানো চুড়ি দেখে শনাক্ত হয় খুনি
  • ২৩ আগস্ট ২০২৬
এইচএসসিতে খারাপ ফল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ায় মানুষ পাত্…
  • ২৩ আগস্ট ২০২৬