সিন্যাপস র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগোলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১৫ অক্টোবর ২০২২, ০৯:৪৭ AM
সিন্যাপস র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগোলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সিন্যাপস র‌্যাংকিংয়ে ৯ ধাপ এগোলো কুমিল্লা বিশ্ববিদ্যালয়

সিন্যাপস র‌্যাংকিংয়ে ২৮৯ পয়েন্ট নিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামিং টিম নয় ধাপ এগিয়ে ১৭তম স্থানে এসেছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সিন্যাপস তার নিজস্ব ফেসবুক পেইজে এই র‌্যাংকিংয়ের তালিকা প্রকাশ করে।

এর আগে আন্তর্জাতিক কলেজিয়েট প্রোগ্রামিং প্রতিযোগিতায় (আইসিপিসি) চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে প্রথম এবং জাতীয় পর্যায়ে ১৬তম স্থান অর্জন করেছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এতে করে সিন্যাপস রেটিংয়ে ২৮৯ পয়েন্ট যুক্ত হওয়ায় ২৬ তম অবস্থান থেকে ১৭ তম অবস্থানে উঠে আসে কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন আইসিটি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনিক চক্রবর্তী, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিয়াদ, ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইফতেখার।

আরও পড়ুন: দাম বাড়লেও মান বাড়েনি, একই মেন্যুতে চলছে রাবির ডাইনিং-ক্যান্টিন

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এটি খুবই ভালো একটি সংবাদ। এই অর্জন একটি স্বীকৃতি যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মানসম্পন্ন শিক্ষাদান, শিক্ষা ও গবেষণায় একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সঠিক পথে অগ্রসর হচ্ছে।  যেসব শিক্ষার্থীদের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয় এই অবস্থানে এসেছে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং প্রকৌশল অনুষদের শিক্ষাবিদদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।  তিনি আরও বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় যে শুধু ৯ ধাপ এগিয়েছে তা-ই নয়, অনেক লিডিং বিশ্ববিদ্যালয়কেও পেছনে ফেলেছে। শুধু আইসিপিসি নয়, সবক্ষেত্রেই আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচয় করে দিতে চাই। আমরা শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য দক্ষ প্রশিক্ষক আনবো। 

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে ৪৫ টি জাতীয় পর্যায়ের প্রোগ্রামিং প্রতিযোগিতার ওপর ভিত্তি করে সিন্যাপস এই র‌্যাংকিং তালিকা প্রকাশ করেছে।

১২ দেশের গবেষকদের অংশগ্রহণে লোক প্রশাসন বিভাগের আন্তর্জাতিক…
  • ০৩ অক্টোবর ২০২৬
সহকারী শিক্ষক-প্রভাষক নিয়োগ দেবে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল…
  • ০৩ অক্টোবর ২০২৬
পুত্রবধূকে ‘চাকরি না দেওয়ায়’ স্কুলে তালা দিলেন ম্যানেজিং কম…
  • ০৩ অক্টোবর ২০২৬
থাইল্যান্ডকে হারিয়ে হকিতে সপ্তম বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
ইউআইইউতে ‘ইকোনথন ২০২৬’ অনুষ্ঠিত
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষকদের বদলিতে ‘সমস্তর’ শর্ত শিথিলের দাবি
  • ০৩ অক্টোবর ২০২৬