আইন প্রয়োগে মানবিক হতে হবে: ইবি উপাচার্য 

১২ অক্টোবর ২০২২, ০৫:১৪ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম বলেছেন, প্রচলিত আইনে সব কিছু আছে। তাই আইন প্রয়োগে আমাদেরকে আরও মানবিক ও যত্নবান হতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন কোনো নিরপরাধ ব্যক্তি আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়।

বুধবার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর আইকিউএসির সভাকক্ষে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্যা রেড ক্রস এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন তিনি।

আরও পড়ুন: সাত কলেজে ভর্তির টাকা জমা দেওয়ার শেষ তারিখ আজ

এ সময় ‘ইসলামিক আইন ও আন্তর্জাতিক মানবাধিকার আইন’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের সভাপতি ড. মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া ও আইন অনুষদে ডিন অধ্যাপক ড. মোছা. সৈয়দা সিদ্দীকা।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬