নজরুল বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী কাল

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের ১৪ তম আসরের দ্বিতীয় বিভাগীয় প্রদর্শনী। 

উৎসবটির ময়মনসিংহ বিভাগীয় প্রদর্শনী আয়োজিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাব।

আরও পড়ুন: ফুল-ফ্রি স্কলারশিপে ফ্রান্সে উচ্চশিক্ষা, আবেদন শেষ ১০ জানুয়ারি

নজরুল বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড ফটোগ্রাফি ক্লাবের সাধারণ সম্পাদক রাদ আহমেদ ফুয়াদ জানান, আগামীকাল সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের সামনে মুক্তমঞ্চে এই প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে। স্ক্রিনিং প্রোগ্রামটি বিনামূল্যে উপভোগ্য এবং সকলের জন্য উন্মুক্ত থাকবে।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬