স্পোর্টস চ্যাম্প: ভলিবলেও চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয়

১০ অক্টোবর ২০২২, ০৬:৫২ PM
ভলিবলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

ভলিবলে চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় (গবি)। © টিডিসি ফটো

বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প-২০২২ এর ৩য় আসরে ছেলেদের ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি)।

সোমবার (১০ অক্টোবর) ফাইনালে ৩-১ সেটে জয় লাভের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। এর আগে, নিজেদের মাঠে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জমাজমাট ফাইনালের প্রতিদ্বন্দ্বিতা করে খেলাধুলায় সেরা প্রতিষ্ঠানটি।

খেলায় ১ম সেটে লিডে থেকেও জয় হাতছাড়া হয়ে যায়। পিছিয়ে থেকে কিভাবে ঘুরে দাড়াতে হয় তার দৃষ্টান্ত দেখায় যশোরের প্রতিষ্ঠানটি। ১ম সেটে ১৮-২৫ ব্যবধানে জয় তুলে ১-০ ব্যবধান গড়ে যবিপ্রবি। ২য় সেটে ঘুরে দাঁড়ায় গণ বিশ্ববিদ্যালয়। এ সেটে একপ্রকার প্রতিশোধই নেয় বলা যায়। ১৬-২৫ ব্যবধানের জয়ে সমতা ফেরায় গণ বিশ্ববিদ্যালয়। 

এরপরে শুধু গণ বিশ্ববিদ্যালয়েরই জয়কাব্য। তবে, ৩য় সেটে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা করে যবিপ্রবি। ২৫-২২ এর লড়াইয়ে শেষ হাসি হাসে গবি। পরের সেট তথা ৪র্থ সেট আবার হিতে বিপরীত। ২৫-১০ ব্যবধানে যবিপ্রবিকে বিধ্বস্ত হয়ে কাঙ্খিত ৩ সেটের জয় তুলে নিজেদের অর্জনে আরো এক স্বর্ণ বসায় অন্যতম বেসরকারি প্রতিষ্ঠানটি।

খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাসিম বাহার। ভলিবলের পুরুষ ইভেন্টে ব্রোঞ্জ পদক পায় সরকারী তিতুমীর কলেজ।

উল্লেখ্য, এর আগে সাইক্লিং, কাবাডি, সাতার ইভেন্টে সাফল্য পেয়ে গণ বিশ্ববিদ্যালয়ের অর্জনে ৪টি স্বর্ণ, ৭টি রূপা ও ১টি ব্রোঞ্জ যুক্ত হয়। নতুন করে ভলিবলের ১ স্বর্ণ যোগ করে অর্জনের ঝুলি আরো বড় হলো। এছাড়াও ফুটবল, হ্যান্ডবল এবং ভলিবলের আরো ৪টি দল ফাইনালে অবস্থান করে পদকের দৌড়ে সেরার তালিকায় এগিয়ে আছে।

বাস থেকে পড়ে গিয়ে পবিপ্রবি ছাত্রী আহত, মেডিকেলে ভর্তি
  • ১১ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর ক্লাস না নেওয়া ঢাবি শিক্ষকদের তালিকা করার নির্দেশ
  • ১১ নভেম্বর ২০২৬
পদ ১৫৫, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে নিয়োগ, আবেদন শুরু অষ্ট…
  • ১১ নভেম্বর ২০২৬
ইবির বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় থানায় জিডি
  • ১১ নভেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা নিয়ে রাবি ও জবির জরুরি বৈঠক আজ
  • ১১ নভেম্বর ২০২৬
কুড়িগ্রামে রাতের বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি, আমন ধান নিয়ে শঙ্…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950