কাল খুলছে কুবির হল, স্থগিতই থাকছে পরীক্ষা

০৮ অক্টোবর ২০২২, ০৪:২১ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আগামীকাল রোববার  (৯ অক্টোবর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১২টার মধ্যে সবগুলো হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ৷ শনিবার (৮ অক্টোবর) দুপুরে উপাচার্যের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানা যায়, তবে হল খুলে দেওয়া হলেও শুধু আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু পূর্বে থেকে হলে অবস্থান করে তারা আইডি কার্ড নিয়ে হলে উঠতে পারবে, আবাসিক হওয়ার শর্তে।

এছাড়া ১০ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্তটি বহাল থাকবে বলে জানা যায়৷

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ের ৭৬ শতাংশ শিক্ষার্থী পড়ার চাপে অবসাদে ভুগছেন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, আগামীকাল ১২টায় হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১২টায় হলে উঠতে পারবে শিক্ষার্থীরা। তবে আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবে। যাদের আবাসিকতা নেই কিন্তু হলে থাকে তারা হলের অফিস থেকে আবাসিক ফরম নিবে এবং ব্যাংকে টাকা জমা দিয়ে হলে উঠবে। আবাসিকতার আইডি কার্ড করার জন্য আমরা দেড় মাস সময় দিব।

নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী হলের প্রভোস্ট জিল্লুর রহমান বলেন, হলে যাদের আবাসিকতা নেই তাদেরকে সাময়িক পরিচয়পত্র দেওয়া হবে। আবাসিকতার জন্য ফরম পূরণ করে হলে উঠতে হবে। সেক্ষেত্রে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে।  

এদিকে পরীক্ষা স্থগিত রেখে হল খুলে দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন হল খুলে দিতে পারলে প্রশাসন কেন পরীক্ষা নিতে পারবে না।

এবিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, আমরা 
শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে কোনভাবে ব্যাহত না হয় সে বিষয়ে সম্পূর্ণ ওয়াকিবহাল আছি। যে কাজটি তাদের জন্য মঙ্গলজনক হবে সেটিই বিশ্ববিদালয় প্রশাসন করবে।

এর আগে গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ছাত্রলীগের কমিটি বিলুপ্তি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়৷ পরে এ ঘটনার জের ধরে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সকল আবাসিক হল বন্ধে ঘোষণা করে এবং পরে হল সিলগালা করে দেওয়া হয়৷

পেছাল খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
বাজি ফোটানো নিয়ে বিরোধের জেরে রাষ্ট্রপতির দেহরক্ষী গুলিবিদ্ধ
  • ১১ নভেম্বর ২০২৬
ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফের…
  • ১১ নভেম্বর ২০২৬
ঝিনাইদহে ৪২০ বস্তা সারবোঝাই ট্রাক জব্দ, চালক পলাতক
  • ১১ নভেম্বর ২০২৬
আ’লীগের আমলেও কোটি টাকার ব্যবসা করলে সহজেই বলা যায়— ‘স্বামী…
  • ১১ নভেম্বর ২০২৬
সড়কে প্রাণ গেল ছাত্রদল নেতা সৌরভের
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950