সাত কলেজ

প্রথম মনোনয়নে সাড়ে ৬ হাজার আসন শূণ্য ঘোষণা 

০৮ অক্টোবর ২০২২, ০১:৫৯ PM
সাত কলেজ

সাত কলেজ © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের ১ম মনোনয়ন তালিকায় স্থান পাওয়া প্রায় সাড়ে ৬ হাজার শিক্ষার্থী ১ম কিস্তির টাকা জমা দেননি। সে হিসেবে এসব আসন শূণ্য ঘোষণা করে ২য় মনোনয়ন তালিকা প্রস্তুত করা হয়েছে। আজ রাতের মধ্যেই এই তালিকা প্রকাশ করা হবে।

৮ অক্টোবর (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। 

আরও পড়ুন: সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা রাতে

তিনি বলেন, সাত কলেজের স্নাতক ১ম বর্ষে ভর্তির জন্য প্রকাশিত ১ম কলেজ ও বিষয় মনোনয়নে আসন নিশ্চিত করেছেন ১৬ হাজার শিক্ষার্থী। প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী মনোনীত হয়েও টাকা জমা দেননি। গতকালই সেসব আসন শূণ্য ঘোষণা করা হয়েছে। আজকের দ্বিতীয় মেধা তালিকা মাইগ্রেশন সহ এসব শূণ্য আসনে নতুন শিক্ষার্থীদের জায়গা দেওয়া হবে।

এছাড়াও আসন খালি থাকা সাপেক্ষে অক্টোবর মাসের ১৫ তারিখ (শনিবার) ৩য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ইতিপূর্বে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬