সাত কলেজের দ্বিতীয় মনোনয়ন তালিকা রাতে

০৮ অক্টোবর ২০২২, ১২:৪৮ PM
সাত কলেজের লোগো

সাত কলেজের লোগো © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের বিষয় ও কলেজ পছন্দের ২য়  মনোনয়ন তালিকা আজ শনিবার রাতে প্রকাশ করা হবে। 

৮ অক্টোবর (শনিবার) বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান। 

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের ২য় মনোনয়ন তালিকা আজ রাতের মধ্যেই প্রকাশ করা হবে। সকল কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। এখন শেষ মুহূর্তের ভুলত্রুটি যাচাই-বাছাই করা হচ্ছে। আমরা চেষ্টা করছি রাতের আগেই তালিকা প্রকাশ করার। রাত আটটার মধ্যে অথবা আটটায় প্রকাশের বিষয়টি নিশ্চিত। 

তিনি আরও বলেন, আসন খালি থাকা সাপেক্ষে অক্টোবর মাসের ১৫ তারিখ (শনিবার) ৩য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে৷ তবে গত ০৪ অক্টোবর ২০২২ তারিখে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে বেশ কিছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকের অনুরোধের প্রেক্ষিতে ১ম মনোনয়নে মনোনীত শিক্ষার্থীদের প্রথম কিস্তির টাকা জমার তারিখ আজ ০৬ অক্টোবর ২০২২ রাত ১১:৫৯ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিলো। 

০৬ অক্টোবর ২০২২ এর মধ্যে যারা টাকা জমা দেয়নি বলে পাওয়া যাবে তাদের আসন শুণ্য ঘোষনা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, যারা ভর্তি নিশ্চায়ন করেনি তাদের আসন শূণ্য ধরেই ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। 

প্রসঙ্গত, এরআগে গত ১২ আগস্ট বিজ্ঞান অনুষদ, ১৯ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদ এবং ২৬ আগস্ট বাণিজ্য অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসব পরীক্ষায় উত্তীর্ণ ও মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরাই পরবর্তীতে কলেজ ও বিষয় পছন্দ ফরম পূরণের সুযোগ পেয়েছেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬