ইডেন কলেজ

ছাত্রীদের ‘অনৈতিক কাজে’ বাধ্য করার প্রমাণ মেলেনি, শিগগিরই প্রতিবেদন

০৪ অক্টোবর ২০২২, ১১:৫৫ PM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © ফাইল ছবি

ইডেন মহিলা কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য দাবি করেছেন সম্প্রতি ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল ও অস্থিরতা চলাকালে ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার যে অভিযোগ সামনে এসেছে, তার কোনো সত্যতা মেলেনি। একইসঙ্গে শাখা ছাত্রলীগের সংঘর্ষ এবং এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশিত হবে।

সোমবার (০৪ অক্টোবর) গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, ছাত্রীদের বিরুদ্ধে ওঠা অভিযোগটির সত্যতা যাচাইয়ের জন্য আমরা কলেজের এক হাজার শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। কারও কাছ থেকে এ বিষয়ে সামান্যতম প্রমাণ বা সূত্র পাইনি।’

এর আগে, শাখা ছাত্রলীগের অন্তঃকোন্দলে গত ২৪ সেপ্টেম্বর রাত থেকে শুরু করে ২৫ সেপ্টেম্বর দিনভর উত্তপ্ত ছিল ইডেন কলেজ ক্যাম্পাস। ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় দুই পক্ষের সংঘর্ষে কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন ওরফে রীভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ অন্তত ১০ জন আহত হন।

পরে এ ঘটনা তদন্তে গত ২৫ সেপ্টেম্বর একটি কমিটি গঠন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। কলেজের ‘সাধারণ শিক্ষকদের’ মধ্য থেকে ৪ জনকে নিয়ে এই কমিটি গঠন করা হয়। তবে তিনি তদন্ত কমিটির কোন শিক্ষকের নাম-পরিচয় ও তদন্তের সুনির্দিষ্ট সময়সীমা তখন জানাননি।

আরও পড়ুন: বাইরে বের হলেই ইডেন ছাত্রীদের দিকে ধেয়ে আসছে তির্যক মন্তব্য

ইডেন কলেজ অধ্যক্ষ বলেন, তদন্ত কমিটিতে কারা আছেন, এটা তো বলা যাবে না। তবে সাধারণ শিক্ষকদের মধ্য থেকে ৪ জনকে নিয়ে এই কমিটি করা হয়েছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদন পেয়ে যাব। এই প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করা হয় বলে যে অভিযোগ করা হচ্ছে, তার সত্যতা যাচাইয়ের জন্য আমরা র‍্যান্ডমলি এক হাজার শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। কারও কাছ থেকে আমরা ওই অভিযোগের বিষয়ে সামান্যতম প্রমাণ বা সূত্র পাইনি। এমনকি কলেজের কাউন্সেলিং সাইকোলজিস্টের সঙ্গেও আমরা কথা বলেছি।

‘‘কারণ, ছাত্রীরা বিভিন্ন সময়ে তার কাছে সরাসরি বা অনলাইনে তাঁদের নানা ব্যক্তিগত সমস্যা শেয়ার করে সমাধান চান। কাউন্সেলিং সাইকোলজিস্ট বলেছেন, তার কাছেও কখনো কোনো ছাত্রী অনৈতিক কাজে বাধ্য করার বিষয়ে কিছু বলেননি। সে ক্ষেত্রে আমরা বলতে পারি, ছাত্রীদের অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগের কোনো সত্যতা কোথাও নেই।’’

এদিকে, বিশৃঙ্খলা ও সংঘর্ষের ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর রাতে ইডেন কলেজ শাখা কমিটি স্থগিত এবং সভাপতি তামান্না ও সাধারণ সম্পাদক রাজিয়ার বিরোধীপক্ষের ১২ নেত্রীসহ ১৬ নেতা-কর্মীকে স্থায়ী বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বহিষ্কৃতদের মধ্যে ১২ জন পদধারী নেত্রী, অন্য ৪ কর্মীর বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অস্থিরতার ঘটনায় ইডেন কলেজ শাখা ছাত্রলীগের দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে মামলা করেছে। লালবাগ থানা-পুলিশ মামলার তদন্ত করছে।

সচেতনতার বার্তা নিয়ে হেঁটে ১৫০ কিলোমিটার পরিভ্রমণ করলেন ১৩ …
  • ৩১ মার্চ ২০২৬
মেট্রো স্টেশনে হঠাৎ এলো ‘অপ্রত্যাশিত যাত্রী’
  • ৩১ মার্চ ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে সিদ্ধান্ত কবে, যা…
  • ৩১ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, কর্মস্থল ঢাকা
  • ৩১ মার্চ ২০২৬
সপ্তাহে ৬ দিন ক্লাসে ফিরছে শিক্ষাপ্রতিষ্ঠান
  • ৩১ মার্চ ২০২৬
দুর্যোগের সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারায় অনেক মৃত্যু ঘটে…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence