রংপুর কমিউনিটি মেডিকেলের সাথে বেরোবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সমঝোতা চুক্তি

০২ অক্টোবর ২০২২, ০৯:৪৭ PM
সমঝোতা স্মারক চুক্তি

সমঝোতা স্মারক চুক্তি © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সাথে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

রোববার (২ অক্টোবর) বিকেলে কমিউনিটি মেডিকেল কলেজে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি এটিজিএম গোলাম ফিরোজ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ফল প্রকাশ

এসময় বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ডা. এ এম এম শাহরিয়ার, অফিসার্স অ্যাসোসিয়েশনের দপ্তর ও প্রচার সম্পাদক আবু তাহের মোস্তফা আল আরিফ, সেকশন অফিসার হাবিবুর রহমান, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। 

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, এই চুক্তির মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দ সহজে এবং কম খরচে চিকিৎসা সেবা পাবেন।

ট্যাগ: বেরোবি
মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬