ইডেনে ছাত্রলীগ কাণ্ডে কলেজ প্রশাসনের তদন্ত কমিটি গঠন

২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:২২ PM
ইডেন মহিলা কলেজ

ইডেন মহিলা কলেজ © ফাইল ছবি

রাজধানীর ইডেন মহিলা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনার তদন্ত করতে ৪ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য। তবে কমিটিতে কারা রয়েছেন বা কত সময়ের মধ্যে প্রতিবেদন জমা পড়বে সে বিষয়ে কোনো তথ্য জানায়নি কলেজ কর্তৃপক্ষ।

তদন্ত কমিটির বিষয়ে অধ্যাপক সুপ্রিয়া ভট্টাচার্য বলেন, সংঘর্ষের কারণ জানতে ২৫ সেপ্টেম্বর কলেজ প্রশাসনের পক্ষ থেকে চার সদস্য বিশিষ্ট এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে থাকা চারজন শিক্ষক বিষয়গুলো খতিয়ে দেখছেন। দ্রুত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: কর্মী সংগ্রহ নিয়ে চবি ছাত্রলীগে দফায় দফায় সংঘর্ষ

তিনি আরো বলেন, ‘বর্তমানে ইডেন কলেজের সার্বিক পরিস্থিতি শান্ত ও সুন্দর রয়েছে। শিক্ষার্থীরা নির্বিঘ্নে চলাচল করছেন। এ পরিবেশ বজায় রাখার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। বিশেষ করে গণমাধ্যমে যারা রয়েছেন তাদের সহযোগিতা করতে হবে। আমরা কলেজ ছুটি বা হল বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেইনি। অফিসিয়াল যেকোনো সিদ্ধান্ত নোটিশের মাধ্যমে জানানো হবে। ’

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাতে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস নির্যাতনের অভিযোগ এনে কলেজ ছাত্রলীগ সভাপতি তামান্না জেসমিন রিভা, সম্পাদক রাজিয়া সুলতানা এবং তাদের অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়ান। এরপর থেকে দুই গ্রুপের মুখোমুখি অবস্থানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এর জেরে ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে কলেজ ছাত্রলীগের সব সাংগঠনিক কার্যক্রম স্থগিত ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সম্পাদক লেখক ভট্টাচার্য।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬