ইডেন ছাত্রলীগ সহসভাপতিকে মারধরের অভিযোগ সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৭:১৪ AM
ইডেন কলেজ

ইডেন কলেজ © টিডিসি ফটো

ছাত্রলীগের কোন্দলে রাজধানীর ইডেন মহিলা কলেজে  উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত এগারোটার দিকে এই ঘটনার সূত্রপাত হয়।  

জানা গেছে  ইডেন কলেজ ছাত্রলীগের সহসভাপতি জান্নাতুল ফেরদৌসকে মারধর করে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক সুলতানা রাজিয়া। এই ঘটনার প্রেক্ষিতেই কোন্দলে জড়িয়ে পরে উভয় পক্ষ।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টার দিকে সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানার মধ্যে হওয়া বাকবিতণ্ডা হয়। পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের সঙ্গে সহ-সভাপতিসহ আরেকটি গ্রুপের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে চলে যায়।

শনিবার দিবাগত রাত দেড়টার দিকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন নির্যাতনের শিকার সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস। তিনি জানান, সিট বাণিজ্য নিয়ে সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারকে কেন্দ্র করে সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্যাতনের শিকার হয়েছেন।

তিনি অভিযোগ করেন, তাকে কক্ষে আটকে মারধর করা হয়েছে। তার আপত্তিকর ছবিও তুলে রেখেছেন সভাপতি, সাধারণ সম্পাদক ও তাদের সমর্থকরা। 

আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে তিনি আত্মহত্যা করবেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদকের এ ধরনের নির্যাতন ক্যাম্পাসের নিত্যদিনের ঘটনা বলে অভিযোগ করেন আরেক সহ-সভাপতি সুস্মিতা বাড়ৈ। তিনি বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে বারবার জানানোর পরও তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। সভাপতি ও সাধারণ সম্পাদক একচ্ছত্রভাবে ক্যাম্পাসে অন্যায়-অপরাধ করে বেড়াচ্ছেন। এ ব্যাপারে কলেজ প্রশাসনও নীরব।

তবে এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ছাত্রীনিবাসের হল সুপার নাজমুন নাহার। 

তিনি বলেন, এখনই কোনো ব্যবস্থার কথা আমরা বলতে পারব না। সকালে বিস্তারিত তদন্ত সাপেক্ষে উভয় পক্ষের বক্তব্য নিয়ে পরবর্তীতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এসব অভিযোগের ব্যাপারে জানতে ইডেন মহিলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সম্পাদক রাজিয়া সুলতানাকে কলেজে খুঁজে পাওয়া যায়নি। মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

ভোলায় ৮৯০ লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা ৫০ হাজার
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকায় ৫ মন্দিরে সাড়ে ৬ কোটি টাকা …
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি
  • ০৭ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
close