ডিসেম্বর-জানুয়ারিতে চালু হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট: খুবি ভিসি

২৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০৫ PM
উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন

উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেছেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে গ্রিন ক্যাম্পাসে পরিণত করার জন্য ইতোমধ্যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যান্ট করা হচ্ছে। আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এটি চালু হতে পারে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের পরিবেশ বিষয়ক সচেতনতামূলক একটি সভায় তিনি এ তথ্য জানান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে খুবি উপাচার্য বলেন, সবার আগে নিজেদের ক্যাম্পাসকে দূষণমুক্ত রাখতে হবে। নিজে সচেতন হতে হবে, অন্যকে উদ্বুদ্ধ করতে হবে। তবেই আমাদের ক্যাম্পাস গ্রিন ক্যাম্পাসে পরিণত হবে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের এসডব্লিউই ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন পিডন (PEDON) এর আয়োজনে পরিবেশ দূষণ সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ‘ইকোনো-২০২২’  (EcoKnow-2022) শীর্ষকে এ সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়নে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

খুবি উপাচার্য বলেন, আমরা নিজেরাই পরিবেশ দূষণ করছি, নষ্ট করে ফেলছি। যখনই মানুষ সমাজবদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে তখন থেকেই পরিবেশ নষ্ট হচ্ছে।

তিনি বলেন, পৃথিবীতে সকল সৃষ্টির মধ্যে মানুষই একমাত্র তার পরিবেশকে পরিবর্তন করতে পারে, যা অন্য কোন প্রাণী পারে না। পরিবেশের এই পরিবর্তনের কারণে আজ আমরা সভ্যতার চূড়ান্ত শিখরে পৌঁছেছি। আবার সভ্যতার এই পরিবর্তনের কারণেই আমাদের বিনাশ হতে পারে।

উপাচার্য বলেন, উন্নয়ন করতে গেলে নেতিবাচক প্রভাব আসবে। তবে পরিবেশকে সমুন্নত রাখতে আমরা কতটুকু সচেতন, তার উপরও আমাদের পরিবেশের ভবিষ্যৎ নির্ভর করে। এই মুহূর্তে পরিবেশ রক্ষায় আমাদের প্রয়োজন মানসিক অবস্থার পরিবর্তন। পরিবেশের বিরূপ প্রভাব থেকে বাঁচতে প্রয়োজন অধিকহারে বনায়ন। নিজেদের পরিবেশসম্মত শিক্ষায় শিক্ষিত হওয়া প্রয়োজন।

তিনি আরও বলেন, অতিরিক্ত সার, কেমিক্যাল জাতীয় দ্রব্য ব্যবহার করে আমরা পরিবেশের ক্ষতি করছি। এরকম চলতে থাকলে আর প্রযুক্তির পরিবর্তন না হলে একসময় মাটি বন্ধ্যা হয়ে যেতে পারে। এজন্য পরিবেশ রক্ষায় এই মুহূর্তে আমাদের নতুন নতুন প্রযুক্তির ব্যবহার-প্রতিফলন দরকার।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান প্রফেসর খন্দকার কুদরতে কিবরিয়া। এসময় শিক্ষকদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রফেসর মো. সানাউল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহ্বায়ক চন্দন হালদার।

পরে খুলনা বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাওয়ার পয়েন্টের মাধ্যমে বিষয়ভিত্তিক প্রেজেন্টেশন তুলে ধরেন। স্পিকার সেশনে নিবন্ধ উপস্থাপন করেন এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রফেসর ড. মো. আব্দুল্লাহ ইউসুফ আল হারুন, সয়েল ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. হানিফ এবং ইউএনডিপি’র জিসিএ প্রকল্পের আঞ্চলিক প্রকল্প ব্যবস্থাপক অশোক অধিকারী প্রমুখ।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950