বেরোবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মোরশেদ, সা. সম্পাদক সাইদুর

২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৮ PM
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি © টিডিসি ফটো

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ৫১ সদস্য বিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ঘোষণা করা হয়েছে।  কমিটিতে সভাপতি হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. সাইদুর রহমান এর নাম প্রকাশ  করেছেন। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক কাজী মুকুল ও রংপুর শাখার সভাপতি ড. মফিজুল ইসলাম মান্টু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।  জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের মাধ্যমে বাকি সদস্যদের নাম ঘোষণা করা হবে।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বলেন, স্বাধীনতা বিরোধী শক্তির বিচার করা। কোন ধর্মের মধ্যে যেন হানাহানি না হয় সেজন্য অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনের মাধ্যমে বঙ্গবন্ধুর চেতনা লালন করা। সর্বোপরি স্বাধীনতা যুদ্ধের স্বপক্ষের মানুষকে নিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের এই কমিটির গঠন করা হয়েছে।

আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে কাতারে পড়ার সুযোগ, পাবেন মাসিক বৃত্তি

সভাপতি ড. মো. মোরশেদ  হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাস কে জানান, একাত্তরের ঘাতক ও দালালরা এখনো তাদের জাল  বুনে যাচ্ছে । আমরা চাই যাদের এখনো বিচার হয়নি, তাদের সাধারণ ক্ষমা  ঘোষণা প্রত্যাহার করে আইনের আওতাই এনে যেন বিচার করা হয় । তারা যে দেশের বিরুদ্ধে ,জাতির বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে সে বিষয়ে জনগণকে সচেতন করা ।

উল্লেখ্য, ১৯৯২ সালের ১৯ জানুয়ারি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রতিষ্ঠিত হয়েছিল শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে।

ট্যাগ: বেরোবি
ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950