৪১তম বিসিএস লিখিতের ফল শিগগিরই: চেয়ারম্যান

০৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫১ PM
পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন

পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন © ফাইল ছবি

৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এই বিসিএসের ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় দ্যা ডেইলি ক্যাম্পাসের আলাপকালে এসব কথা জানান সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন।

তিনি জানান, পরীক্ষকদের খাতা মূল্যায়নে কিছু সমস্যা তৈরি হয়েছিল। বেশ কিছু পরীক্ষক নির্ধারিত সময়ে খাতা মূল্যায়নের কাজ শেষ করতে পারেনি। এছাড়া অনেকগুলো খাতা মূল্যায়নের ক্ষেত্রে কিছুটা ভুল হয়েছিল।  সেজন্য ফল প্রকাশ করতে কিছুটা দেরি হয়েছে। তবে আমরা এই ভুলগুলো চিহ্নিত করেছি। 

আরও পড়ুন: নবীন শিক্ষার্থীকে হলে তোলা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের হাতাহাতি

কবে নাগাদ ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হতে এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, দিন-তারিখ নির্দিষ্ট করে বলতে পারছি না। তবে এতটুকু বলতে পারি, ফল প্রকাশের কাজ প্রায় শেষ। সহসাই ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত ২০১৯ সালের ২৭ নভেম্বর ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এতে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। এ বিসিএসে ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন। তারাই লিখিত পরীক্ষায় অংশ নেন। এই বিসিএসের মাধ্যমে বিভিন্ন পদে দুই হাজার ১৩৫ জন কর্মকর্তা নিয়োগ দেওয়ার কথা বলা হয়। 

লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ‘বিএনপির হামলা’
  • ০৪ অক্টোবর ২০২৬
স্থায়ী ঠিকানা না থাকা মুসলিম তরুণকে জমি দিলেন হিন্দু প্রতিব…
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা প্…
  • ০৪ অক্টোবর ২০২৬
নিজস্ব ভেন্যু পাচ্ছে এশিয়াডে পদক জেতা ‘উশু’
  • ০৪ অক্টোবর ২০২৬
জবিতে ‘ফ্যাসীবাদবিরোধী বিশ্বজিৎ চত্বর’ নির্মাণের ঘোষণা ঢাকা…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেট্রোরেলে ইন্টার্নশিপের সুযোগ, মিলবে মাসিক ভাতা ও সনদ, আবে…
  • ০৪ অক্টোবর ২০২৬