৪৪তম বিসিএসের ১০১ নন-ক্যাডারের মনোনয়ন বাতিল, জানা গেল কারণ

২১ মে ২০২৬, ০৯:৫৩ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৪তম বিসিএসের নন-ক্যাডার পদ থেকে ১০১ জন প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন বাতিল করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পাশাপাশি আরও সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। বুধবার (২০ মে) পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডার পদের চূড়ান্ত ফলাফল ও মনোনয়ন প্রকাশ করা হয়েছিল। কিন্তু বিজ্ঞপ্তির শর্তানুযায়ী প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার ঘাটতি বা কমতি থাকায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১০১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হলো। এ ছাড়া নানা জটিলতার কারণে সাত প্রার্থীর মনোনয়ন স্থগিত রাখা হয়েছে বলে জানানো হয়।

আরও পড়ুন: পে স্কেল নিয়ে সভায় বসছে কমিটি, চূড়ান্ত ফয়সালা কি আজই?

মনোনয়ন বাতিল ও স্থগিত হওয়া প্রার্থীদের রোল নম্বরসহ বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) প্রকাশ করা হয়েছে। প্রার্থীরা ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন।

গত ১৯ ফেব্রুয়ারি ৪৪তম বিসিএস নন-ক্যাডারে ২ হাজার ৯৬৮ প্রার্থীকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল পিএসসি। এর মধ্যে ১০১ জনের মনোনয়ন বাতিল হওয়ায় প্রার্থীর সংখ্যা কিছুটা কমেছে।

বাতিল হওয়া নন-ক্যাডার প্রার্থীদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

পবিপ্রবিতে বিশ্ব ডিম দিবস উদযাপন
  • ১০ নভেম্বর ২০২৬
দেশের সব জেলার এসপিদের নিয়ে জরুরি বৈঠকে পুলিশপ্রধান 
  • ১০ নভেম্বর ২০২৬
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন, আহতদের সুচিকিৎসা ও তদন্ত দাবি শি…
  • ১০ নভেম্বর ২০২৬
শামসুন নাহার হলের ভিপি কানিজের নেতৃত্বে জাতীয় সংসদ পরিদর্শন…
  • ১০ নভেম্বর ২০২৬
প্রধান শিক্ষকদের বদলিতে দীর্ঘসূত্রতা, সংসদে প্রশ্নের মুখে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
রাজধানীতে বাসে আগুন
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950