রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৯ PM , আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৭ PM
পিএসসি

পিএসসি © ফাইল ফটো

বাংলাদেশ রেলওয়ের ‘উপসহকারী প্রকৌশলী’ (১০ম গ্রেড) পদের প্রার্থীদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় প্রার্থী যে পদে এবং যে রেজিস্ট্রেশন নম্বরে পরীক্ষা দিয়েছেন, তার ভিত্তিতে সাময়িকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হলো। গত ২৬ মে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী তার আবেদনকৃত সকল পদের জন্য সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন বলে বিবেচিত হবেন।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা দেখুন এখানে

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত কোনো শর্তের উল্লেখযোগ্য গুরুতর (Substantive) ত্রুটি দেখা গেলে মৌখিক পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল বলে গণ্য হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ BPSC Form- 5A ( Applicant's copy) কমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd থেকে ডাউনলোড করে নিম্নবর্ণিত কাগজপত্র/তথ্যাদিসহ ০১ (এক) সেট আবেদনপত্র আগামী  ১৩ অক্টোবরের মধ্যে প্রতিদিন সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত পরিচালক (ইউনিট-১২), বাংলাদেশ সরকারী কর্ম কমিশন সচিবালয়, আগারগাও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর সরাসরি জমা প্রদান অথবা ডাকযোগে পৌঁছাতে হবে।

বিশ্ব শিক্ষক দিবস ও ১০০ শিক্ষকের স্বীকৃতি—উচ্ছ্বাসের সাথে: …
  • ০৫ অক্টোবর ২০২৬
রোনালদো বিতর্কের মধ্যেই কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
  • ০৫ অক্টোবর ২০২৬
দিনদুপুরে গ্রিল কেটে জাবিপ্রবি শিক্ষার্থীর ল্যাপটপ চুরি
  • ০৫ অক্টোবর ২০২৬
নতুন পে-স্কেলের হিসাব শুরু আজ, বেতন পেতে আইবাস++ ‘পে ফিক্সে…
  • ০৫ অক্টোবর ২০২৬
রিয়াল মাদ্রিদকে ‘সেভেন আপের’ লজ্জা দিল বার্সেলোনা
  • ০৫ অক্টোবর ২০২৬
নিজেরা দগ্ধ হয়েছে, জীবন দিয়েছেন তবুও শিক্ষার্থীদের ছেড়ে যান…
  • ০৫ অক্টোবর ২০২৬