৪৮তম বিসিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

০৯ জুলাই ২০২৫, ০৫:৩৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৮:৪৪ AM
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন © সংগৃহীত

৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বুধবার (৯ জুলাই) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৮তম বিসিএসের (বিশেষ) লিখিত পরীক্ষা (MCQ টাইপ) আগামী ১৮ জুলাই সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীরা বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে তাদের পরীক্ষার কেন্দ্র ও আসন সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন।

এতে আরও বলা হয়, আগামী ১০ জুলাই  পরীক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সুবিধা উন্মুক্ত করা হবে। 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬