৪৫তম বিসিএসের ৬৭ হাজার খাতা পিএসসিতে

১৭ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ছবি

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ৬৭ হাজার খাতা পাবলিক সার্ভিস কমিশনে (পিএসসি) জমা হয়েছে। তবে এখনো দুই হাজার খাতা দ্বিতীয় পরীক্ষকরা জমা দেননি। এই খাতাগুলো জমা হওয়ার পর সেগুলো স্ক্রিনিংয়ের কাজ শুরু করা হবে।

বুধবার পিএসসি’র দায়িত্বশীল একাধিক সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন। তারা জানিয়েছেন, আগামী সপ্তাহে অবশিষ্ট দুই হাজার খাতা পিএসসিতে জমা হওয়ার কথা রয়েছে।

৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে পিএসসি’র এক কর্মকর্তা জানান, ‘৪৫তম বিসিএসের বেশ কিছু খাতা তৃতীয় পরীক্ষকের কাছে যাবে বলে মনে হচ্ছে। প্রথম এবং দ্বিতীয় পরীক্ষকের নম্বরের ব্যবধান ২০ শতাংশের বেশি হলে খাতা তৃতীয় পরীক্ষকের কাছে পাঠানো হয়। কাজেই লিখিত পরীক্ষার ফল কবে প্রকাশ করা হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।’

২০২২ সালের ৩০ নভেম্বর ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। গত বছরের ৬ জুন প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৭৮৯ জন। লিখিত পরীক্ষা ২৩ জানুয়ারি শুরু হয়, শেষ হয় ৩১ জানুয়ারি। লিখিত পরীক্ষা এ বছরের ২৩ জানুয়ারি শুরু হয়ে, চলে ৩১ জানুয়ারি পর্যন্ত।

৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় আবেদনকারী ৩ লাখ ৪৬ হাজার পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন। পরীক্ষা দেননি ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ৭৭ দশমিক ২৪।

৪৫তম বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জন ক্যাডার নেওয়া হবে। নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন। ৪৫তম বিসিএসে ২ হাজার ৩০৯ ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে চিকিৎসায়। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জনকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ পাবেন ৪৩৭ জন। এরপর পুলিশে ৮০, কাস্টমসে ৫৪ ও প্রশাসনে ২৭৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

ক্যান্সারের কাছে হার মানলেন বুয়েটের মেধাবী ছাত্র নিবিড়
  • ১৪ মার্চ ২০২৬
কুমিল্লায় ভাড়া বাসায় মিলল কলেজ শিক্ষকের অর্ধগলিত লাশ
  • ১৪ মার্চ ২০২৬
চকরিয়া থানায় ফের ‘ক্যাশিয়ার’ প্রথার অভিযোগ, টাকা না দেওয়ায় …
  • ১৪ মার্চ ২০২৬
পাই দিবস কেন পালন করা হয়?
  • ১৪ মার্চ ২০২৬
ব্যাটিং ব্যর্থতায় পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে বড় হার
  • ১৪ মার্চ ২০২৬
মহিলা জামায়াতের ইফতারে বাধা দিতে গিয়ে সংঘর্ষে আহত বিএনপি নে…
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081