৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি যথাসময়ে: পিএসসি

৩১ জুলাই ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
সরকারি কর্ম কমিশন (পিএসসি)

সরকারি কর্ম কমিশন (পিএসসি) © ফাইল ছবি

দেশে চলমান কোটা সংস্কার আন্দোলনের কারণে ইতোমধ্যেই ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষাসহ স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। তবে ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিতে কোনোরকম পরিবর্তন হবে না বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যথাসময়ে নভেম্বর মাসের মধ্যেই হবে এ সার্কুলার। 

পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেন, কোটা আন্দোলন ও দেশের চলমান পরিস্থিতির কারণে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত হলেও ৪৭তম বিসিএসের বিজ্ঞাপন যথাসময়ে ৩০ নভেম্বরের মধ্যেই হবে। এই বিসিএস যাতে নির্বিঘ্নে দিতে পারি, সেজন্যই এবার আগেই জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে।

তিনি বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জবাব পাওয়ার পরপরই এ বিষয়ে কাজ শুরু হবে। তারা দ্রুতই পদ পাঠালে আমরা তা যাচাই করে যথাসময়ে এই বিসিএসের বিজ্ঞাপন দেব। সময় অনুযায়ীই বিজ্ঞাপন দেয়া হবে।

এর আগে, সোমবার (২৯ জুলাই) এক বিশেষ সভায় সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা ও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানায়। 

তিন যুগ পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার অভিযোগ, রাতে ঢাবিতে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ
  • ২০ আগস্ট ২০২৬
রাজধানীতে চিকিৎসককে অপহরণ, নির্জন জঙ্গলে গোঙানি শুনে উদ্ধার…
  • ২০ আগস্ট ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল কোর্সে ১ম রিলিজ স্লিপের মেধ…
  • ২০ আগস্ট ২০২৬
ছাত্রীর সঙ্গে অনৈতিকতার অভিযোগ প্রমাণিত, সেই কলেজ শিক্ষককে …
  • ২০ আগস্ট ২০২৬
ফেসবুকে আবেগঘন পোস্টে নেতাকর্মীদের ‘বিদায়’ জানালেন মির্জা ফ…
  • ২০ আগস্ট ২০২৬