৪৩তম বিসিএসের ক্যাডার, নন-ক্যাডার সুপারিশ কবে—জানাল পিএসসি

১৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
সরকারি কর্ম কমিশন

সরকারি কর্ম কমিশন © ফাইল ফটো

৪৩তম বিসিএসের নন-ক্যাডারের পছন্দক্রম শেষ হচ্ছে আজ মঙ্গলবার। আগামী সপ্তাহে এই বিসিএসের ক্যাডার ও নন-ক্যাডারে নিয়োগ সুপারিশ করা হতে পারে। ক্যাডার এবং নন-ক্যাডার মিলিয়ে এই বিসিএসের মাধ্যমে ৩ হাজারের অধিক প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে।

আজ মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছেন।

পিএসসি’র একটি সূত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষার ফল তৈরির কাজ শেষ। নন-ক্যাডারে আবেদনগ্রহণ প্রক্রিয়াও শেষ হচ্ছে আজ। আগামীকাল বুধবার টেলিটকের কাছ থেকে নন-ক্যাডারে আবেদনের তথ্য সংগ্রহ করা হবে। এরপর তা কম্পিউটারে ইনপুট দেওয়া হবে।

ওই সূত্র আরও জনায়, কম্পিউটারের মাধ্যমে ফল তৈরি করা হলেও তা এনালগ পদ্ধতিতে পুনরায় নন-ক্যাডারের আবেদনগুলো যাচাই করা হবে। এই কাজ করতে সাতদিনের মতো সময় লাগবে। আগামী সপ্তাহের শেষ দিকে ৪৩তম বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডারের নিয়োগ সুপারিশ করা হতে পারে।

আরও পড়ুন: চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাসে ঘুষ নিতেন পিএসসির গাড়িচালক, দেড় বছর আগে বরখাস্ত

এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ৪৩তম বিসিএসের ক্যাডার এবং নন-ক্যাডারের নিয়োগ সুপারিশ একসঙ্গে করা হবে। কবে সুপারিশ করা হবে তা এই মুহূর্তে বলা সম্ভব না। তবে আমরা দ্রুত নিয়োগ সুপারিশ করবো।

২০২১ সালের ২৯ অক্টোবর ৪৩তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত বছরের জুলাই মাসে লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু করে পিএসসি। গত ২০ আগস্ট লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন। 

৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৮১৪ কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০, পররাষ্ট্র ক্যাডারে ২৫, শিক্ষা ক্যাডারে ৮৪৩, অডিটে ৩৫, তথ্যে ২২, ট্যাক্সে ১৯, কাস্টমসে ১৪ ও সমবায়ে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে।

এছাড়া ৪৩তম বিসিএসের মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্য হতে নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০১৩ অনুযায়ী ৯ম থেকে ১২তম গ্রেডে ১ হাজার ৩৪২ জনকে নিয়োগ সুপারিশের কথা জানিয়েছে পিএসসি।

হাদি তো একচুয়ালি একটা জামায়াতের প্রোডাক্ট, ওতো জঙ্গি: আসাম…
  • ২২ মার্চ ২০২৬
কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
  • ২২ মার্চ ২০২৬
ঈদ শেষে লন্ডন গেলেন জুবাইদা রহমান
  • ২২ মার্চ ২০২৬
ঢাবিতে ছাত্রলীগের ‘জয় বাংলা’ স্লোগান, রাজু ভাস্কর্যে ‌‘কয়েক…
  • ২২ মার্চ ২০২৬
মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence