৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত

২৩ মার্চ ২০২৬, ০৩:৪৪ PM
আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান

আগামীকাল মঙ্গলবার থেকে খুলছে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান © ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের সরকারি সাধারণ ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। টানা সাত দিনের দীর্ঘ অবকাশ কাটিয়ে আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে দেশের সকল সরকারি-বেসরকারি অফিস, আদালত ও আর্থিক প্রতিষ্ঠান।

ছুটি শেষ হওয়ায় আজ সকাল থেকেই ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে রাজধানীমুখী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। দীর্ঘ যাত্রা শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন পেশাজীবীরা। আগামীকাল প্রথমদিন অফিস-আদালতে মূলত ঈদের শুভেচ্ছা বিনিময় এবং কুশলাদি আদান-প্রদানের মাধ্যমেই প্রথম কর্মদিবস অতিবাহিত হবে।

গত শনিবার ( ২১ মার্চ) সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় মুসলিম উম্মাহর সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর। এ বছর ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন সরকারি ছুটি নির্ধারিত ছিল। তবে অফিস খোলার মাত্র একদিন পরই ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সরকারি ছুটি থাকায় অনেক কর্মজীবী বাড়তি ছুটি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন।

ফলে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়সহ ব্যাংক ও অফিসপাড়ায় আগামী সপ্তাহ থেকে পূর্ণ মাত্রায় কর্মব্যস্ততা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্টদের পাঁচ দিনের ছুটিও আজ শেষ হচ্ছে, ফলে আগামীকাল থেকে নিয়মিতভাবে সকল পত্রিকা প্রকাশিত হবে বলে জানা গেছে।

রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে জড়িত ৩ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
ছয়তলা ভবন থেকে লাফ দেওয়া ড্যাফোডিলের শিক্ষার্থীর লাইফ সাপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬