চিরকুট লিখে আত্মহত্যা করা সেই তরুণী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

২৮ আগস্ট ২০২২, ০৮:২৬ AM
সানজনা মোসাদ্দিকা

সানজনা মোসাদ্দিকা © সংগৃহীত

রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। শনিবার (২৭ আগস্ট) দুপুরে মোল্লারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যা ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শিক্ষার্থীর নাম সানজনা মোসাদ্দিকা (২১)। তিনি বেসরকারি ব্র্যাক ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

আত্মহত্যার আগে চিরকুটে ওই ছাত্রী তার বাবাকে ‘অত্যাচারী ও রেপিস্ট’ উল্লেখ করেছেন বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, ‘শনিবার দুপুরের দিকে কাপড় শুকানোর কথা বলে বাসার সিকিউরিটি গার্ডের কাছ থেকে চাবি নিয়ে ছাদে যান ওই শিক্ষর্থী। পরে ১০তলা ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করেন।’

ওসি আরও বলেন, ‘নিহত শিক্ষার্থীর বাবা শাহীন আলম গত পাঁচ বছর আগে তাদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। চার-পাঁচ মাস আগে দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে সমস্যা দেখা দেয়। এরপর সানজানার মা গত দুই মাস আগে তার বাবাকে ডিভোর্স দেয়। এ জন্য তার বাবা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুসঙ্গিক খরচাদি দিত না বলে জানা যায়।’

মামুনুর রশীদ বলেন, ‘সানজানার কিছু প্রেসক্রিপশন পেয়েছি। মার্চেও মানসিক রোগের জন্য তিনি চিকিৎসা নিয়েছিলেন। তাতে তার আত্মহত্যার প্রবণতা আছে বলে দেখা গেছে।’

আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন ওই ছাত্রী। চিরকুটটি উদ্ধার করেছে দক্ষিণখান থানা পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য বাবা দায়ী। একটা ঘরে পশুর সাথে থাকা যায়, কিন্তু অমানুষের সাথে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়েনি। আমি তার করুণ ভাগ্যের সূচনা।’

সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালদতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬
১০০০ গোলের মাইলফলক থেকে কত দূরে মেসি-রোনালদো
  • ০৭ আগস্ট ২০২৬
বরগুনায় জাতীয় যুবশক্তির আহ্বায়ক কমিটির নেতৃত্বে নাঈম-নিলয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬