আইইউবিএটিতে ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

০৮ আগস্ট ২০২২, ০৬:১২ PM
আইইউবিএটিতে ফ্যাকালটি ওরিয়েন্টেশন

আইইউবিএটিতে ফ্যাকালটি ওরিয়েন্টেশন © টিডিসি ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি)  ফল ২০২২ সেমিস্টারের ফ্যাকাল্টি ওরিয়েন্টেশন  অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৮ আগস্ট) দিনব্যাপী এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 

ওরিয়েন্টেশনে আইইউবিএটির শিক্ষার মান, শিক্ষাদান পদ্ধতি ও প্রণালী, শিক্ষকদের করণীয়, পরীক্ষা নিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মপ্রক্রিয়া ও অটোমেশন সিস্টেম ইত্যাদি বিষয়ে সব শিক্ষক-শিক্ষিকাকে দিক নির্দেশনা প্রদান করা হয়। 
 
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম, কোষাধ্যক্ষ ও শিক্ষক উন্নয়ন কর্মসূচির প্রধান অধ্যাপক সেলিনা নার্গিস, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক ব্র্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অবঃ), প্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. শহীদুল্লাহ মিয়াসহ অন্যান্য অধ্যাপকগণ।

পর্যটন কার্নিভালের জন্য ঝাউগাছ কাটার অভিযোগ, পর্যটন কর্পোরে…
  • ১৭ নভেম্বর ২০২৬
আজ ‘আনফ্রেন্ড’ করার দিন
  • ১৭ নভেম্বর ২০২৬
চীনে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ বাংলাদেশি শিক্ষার্থীদের, আ…
  • ১৭ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি
  • ১৭ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের চাকরি দেবে ডেনমার্ক দূতাবাস, আব…
  • ১৭ নভেম্বর ২০২৬
খেলার সময় মাথায় আঘাত পেয়ে আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু
  • ১৭ নভেম্বর ২০২৬