থানা হেফাজতে নর্থ সাউথের ৪ ট্রাস্টি, আদালতে তোলা হবে আজ

২৩ মে ২০২২, ০৮:২৮ AM
শাহবাগ থানা হাজতখানায় নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চার সদস্য

শাহবাগ থানা হাজতখানায় নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চার সদস্য © সংগৃহীত

আগাম জামিন আবেদন বাতিল করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চার সদস্যকে পুলিশি হেফাজতে দিয়েছে উচ্চ আদালত। রবিবার তাদের জামিন আবেদনের শুনানি হয়। সেই আবেদন বাতিল করে তাদেরকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে নেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়।

কিন্তু সন্ধ্যা পর্যন্ত পূর্ণাঙ্গ আদেশ না পাওয়ায় আসামিদের আদালতে নিতে পারেনি পুলিশ। রাত ১১টার দিকে কাগজ হাতে পায় শাহবাগ থানা পুলিশ। নর্থ সাউথের ট্রাস্টি বোর্ডের চার সদস্য রাতে থানা হাজতখানায় থাকবেন।

আজ সোমবার সকালে তাদের বিচারিক আদালতে হাজির করা হবে। শাহবাগ থানার ওসি মওদুদ হাওলাদার এসব তথ্য নিশ্চিত করেছেন 

৩০৩ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ মামলায় গ্রেপ্তার ট্রাস্টি বোর্ডের ওই চার সদস্য হলেন এম এ কাশেম, বেনজীর আহমেদ, রেহানা রহমান ও মোহাম্মদ শাহজাহান।

ওসি বলেন, আমরা রাত ১১টার দিকে আদালত থেকে কাগজ বুঝে পাই। আসামি চারজনকে নিয়ে থানার একটি টিম আদালতে যাওয়ার অপেক্ষা করছে৷ কাল (সোমবার) সকালে তাদের কোর্টে পাঠানো হবে।

ওসি জানান, চার আসামিকে গ্রেপ্তার দেখিয়ে ২৪ ঘণ্টার মধ্যে বিচারিক আদালতে হাজির করতে বলেছে হাইকোর্ট।

তাদের আগাম জামিন আবেদনের শুনানি রবিবার নির্ধারিত ছিল। গত বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ দিন নির্ধারণ করেছিল।

গত ৫ মে দুদক কার্যালয়ে মামলা করে দুর্নীতিবিরোধী সংস্থাটি। মামলার বাকি আসামিরা হলেন- নর্থ সাউথের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিম উদ্দীন আহমেদ ও আশালয় হাউজিংয়ের আমিন মো. হিলালী।

সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে আ. লীগের মিছিলের প্রস্তুতি, অ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
  • ০৭ আগস্ট ২০২৬
আমার পরিকল্পনার এ, বি এবং সি—সবই স্কালোনি
  • ০৭ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডকে ছবি পাঠানো সেই ইবি ছাত্রীকে হল থে…
  • ০৭ আগস্ট ২০২৬