বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি শাবিপ্রবির সাবেক ভিসি আমিনুল

১৭ এপ্রিল ২০২২, ০৭:১৩ PM

© টিডিসি ফটো

ঢাকায় অবস্থিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়’ এর নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। সিলেটের শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক ভিসি অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে ৪ বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেললের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ এর ধারা ৩১ (১) অনুযায়ী অধ্যাপক ড. মো. আমিনুল হক ভূঁইয়াকে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে নিচের শর্তে নিয়োগ প্রদান করা হলো-

১) ভাইস-চ্যান্সেলর পদে তার নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে ৪ বছর। তবে  রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এই নিয়োগ আদেশ বাতিল করতে পারবেন;

২) তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত বেতনভাতা প্রাপ্য হবেন এবং পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন;

৩) তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে ওই মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

ফল, সবজি ও মাছ সংরক্ষণে সাশ্রয়ী প্রযুক্তি ‘বিএইউ-এডিআই হাইব…
  • ২৫ এপ্রিল ২০২৬
মেহেরপুরের লোডশেডিংয়ে নাকাল গ্রামাঞ্চল, বিপাকে কৃষক-শিক্ষার…
  • ২৫ এপ্রিল ২০২৬
এসএসসির প্রশ্নফাঁস হয়নি—গুজব ও অপপ্রচার বলে সচেতন থাকার অনু…
  • ২৫ এপ্রিল ২০২৬
‘আমার বুলেট মারা গেছে’
  • ২৫ এপ্রিল ২০২৬
ফুলবাড়ীয়ার দেশি জাতের হলুদকে জিআই স্বীকৃতির দাবি
  • ২৫ এপ্রিল ২০২৬
যুবশক্তির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে তারিকুল-সোহেল
  • ২৫ এপ্রিল ২০২৬