রাজধানীতে ভবন থেকে পড়ে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

২৩ মার্চ ২০২২, ১১:৩৪ AM
ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ভবন থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু © সংগৃহীত

রাজধানীর শুক্রাবাদে একটি ভবন থেকে পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৩ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

নিহত আকাশ রায় ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী। তিনি কম্পিউটার সায়েন্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। আকাশ শুক্রাবাদের ৮/এ নম্বর বাসায় থাকতেন।

আকাশের বন্ধু পংকজ অধিকারী জানান, রাত সাড়ে ৩টা পর্যন্ত তারা সবাই জেগে ছিলেন। সকালে উঠে খবর পান আকাশ ভবনের নিচে পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল ৭টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, আমি কয়েক দিন আগে এই মেসে উঠেছি। আকাশ আমাকে তার সম্পর্কে তেমন কিছুই জানাননি। তবে আমাদের ধারণা তিনি ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন।

আরও পড়ুন- ভাড়া বিতর্কে ছাত্রকে মারধর, প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ

আকাশের গ্রামের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার চতরা গ্রামে। তার বাবার নাম রতন রায়। তিনি গাইবান্ধা একটি কলেজের প্রভাষক।

সরকারি প্রশিক্ষণে হিজড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নেই, সুযোগ থাকলে…
  • ০৩ অক্টোবর ২০২৬
মাত্র ৩০ সেকেন্ডের ছোট্ট অভ্যাসেই ভালো হতে পারে মুড
  • ০৩ অক্টোবর ২০২৬
‘২৮ হাজার শিক্ষার্থীর হাতই আমার হাত’— এক হাতের প্রতিবন্ধকতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
রাজউক উত্তরা মডেল কলেজের নতুন প্রিন্সিপাল ব্রিগেডিয়ার জেনা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির কারিকুলামে যুক্ত হচ্ছে ১০০ নম্বরের ইন্ডাস্ট্রি রিলেটেড…
  • ০৩ অক্টোবর ২০২৬
ভিসা সাক্ষাৎকারে মিথ্যা তথ্য দিলে স্থায়ী নিষেধাজ্ঞা
  • ০৩ অক্টোবর ২০২৬