সড়ক দুর্ঘটনায় আহত গবির আইটি অফিসার

১৫ জানুয়ারি ২০২২, ০৯:৪৬ PM
সড়ক দুর্ঘটনায় আহত গবির আইটি অফিসার

সড়ক দুর্ঘটনায় আহত গবির আইটি অফিসার © টিডিসি ফটো

সড়ক দুর্ঘটনায় সাভার গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সহকারী আইটি অফিসার মাহতাবুর রহমান সবুজ আহত হয়েছেন। শনিবার (১৫ জানুয়ারি) সকালে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ের আসার পথে সাভারের আমিন বাজার ও হেমায়েতপুর মাঝামাঝি সড়কে দুর্ঘটনায় পড়ে আহত হন তিনি।

এ সময় বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়। গাড়ীর ড্রাইভার রবিউলও আহত হন। হাঁটুতে ব্যথা পাওয়ায় ড্রাইভারের তেমন ক্ষতি না হলেও মাথায় ও শরীরে প্রচন্ড আঘাত পান আইটি অফিসার সবুজ।

আরও পড়ুন: গবি ক্যাম্পাসে শীতের ছোঁয়া

পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে গণস্বাস্থ্য হাসপাতলে নিলে গেলে চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই ও জরুরী চিকিৎসা সেবা প্রদান করেন।

দুর্ঘটনার বিষয়ে সবুজ বলেন, ড্রাইভার ঠিকভাবেই গাড়ী চালাচ্ছিলেন। সামনে থাকা একটি বাস হঠাৎ করেই দাঁড়িয়ে পড়লে ড্রাইভার ব্রেক করতে করতেই তার মাইক্রোবাসটির সজোরে গিয়ে বাসটিতে আঘাত হানে। তারপরে আর কিছুই জানিনা।

আরও পড়ুন: ৮ মাসে ২৮টি গবেষণায় সফল গবি

হাসপাতাল সূত্রে জানা গেছে, মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছিলেন তিনি। সময়মতো হাসপাতালে আসতে পারায় তেমন গুরুতর কোন ক্ষতি হয়নি। এখন তিনি আশঙ্কামুক্ত। কিছুদিন রেস্ট নিলে তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
এসএসসির ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই: আমিনুল
  • ০৭ আগস্ট ২০২৬
মহসিন কলেজে ছাত্রদলের এক কর্মীকে মারধরের অভিযোগ শিবিরের বির…
  • ০৭ আগস্ট ২০২৬
গাঁজা চাষের অনুমতি দিল নেপালের একটি প্রদেশের সরকার, ব্যবহার…
  • ০৭ আগস্ট ২০২৬
ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা
  • ০৭ আগস্ট ২০২৬