বঙ্গবন্ধুকে নিয়ে টিকটক, বিশ্ববিদ্যালয় ছাত্র গ্রেপ্তার

১১ আগস্ট ২০২১, ০৮:৪০ AM
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেন © সংগৃহীত

২০০ টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে টিকটক ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করায় খুলনার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তানজির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে নগরীর সদর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সন্ধ্যায় ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সদর থানায় মামলা করেন খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রণবীর বাড়ৈ সজল।

গ্রেপ্তার তানজির নগরীর স্যার ইকবাল রোডের বাসিন্দা আজমল হোসেনের ছেলে। তিনি খুলনার নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে সিএসইর ছাত্র।

মামলার নথির বরাত দিয়ে খুলনা সদর থানার ওসি হাসান আল-মামুন জানান, ২০০ টাকার নোটে ছাপানো বঙ্গবন্ধুর ছবি ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করে তৈরি করা টিকটকের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছিলেন তানজির। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে খুলনা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি রণবীর বাড়ৈ সজলের দায়ের করা মামলায় ওই শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬