জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে

২৭ জুন ২০২১, ০৮:২২ PM
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠান

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠান © টিডিসি ফটো

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণে গুণান্বিত হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি'র (আইইউবিএটি) উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী ও রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আব্দুর রব বলেন, প্রথম বর্ষ থেকেই শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী হতে হবে। পড়াশোনা মনযোগ দিতে হবে। কারণ সেমিস্টার পদ্ধতির শিক্ষাব্যবস্থায় চাইলেও বসে থাকার থাকার সুযোগ নেই। বরং গতি নিয়ে এগুতে হবে।

তিনি বলেন, ছোট বেলায় ‘এইম ইন লাইফ’ পরীক্ষায় পাস করার জন্য লেখা হয়েছে; এখন সেটাকে অর্জনের জন্য লিখতে হবে। এটাই বিশ^বিদ্যালয় জীবনের প্রকৃত শিক্ষা।

অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, প্রত্যেক শিক্ষার্থীই তার মা-বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে। তাই এই ভালোবাসার ফল হিসেবে চার বছর ধরে প্রস্তুত হবে এবং নিজেকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে বাবা-মাকে উপহার দিতে হবে।

উপাচার্য বলেন, করোনা মহামারী যেমন গোটা বিশ্ব মানবের জীবনকে বাধাগ্রস্থ করেছে, তেমনি তা শিক্ষার ক্ষেত্রে অনলাইন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। এ সময় তিনি শিক্ষা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, শুধু পড়ালেখা নিয়ে থাকলে চলবে না। বরং এর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। বর্তমান যুগ বিশ্বায়নের। যার সঙ্গে তাল মিলিয়ে গ্রিন ইউনিভার্সিটিও এগিয়ে চলেছে। অতএব বৈশ্বিক মহামারীতে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার শিখতে হবে।

শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান। তিনি বলেন, অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা নেই, দেশ কিংবা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা নিতে পারে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের সঙ্গে নবীন শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম।

ঝালকাঠিতে ১২০টি গাছ কাটার পর স্থগিত দুই হাজার গাছ কাটার প্র…
  • ১৪ মার্চ ২০২৬
একসঙ্গে ১০ অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া
  • ১৪ মার্চ ২০২৬
লক্ষ্মীপুরে জমে উঠেছে ঈদের বাজার, মার্কেটে ক্রেতাদের ঢল
  • ১৪ মার্চ ২০২৬
রাস্তায় বৃদ্ধাকে ভয় দেখানোয় রোবটকে আটক করল পুলিশ
  • ১৪ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শ…
  • ১৪ মার্চ ২০২৬
কালকের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে আল্টিমেট…
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081