আইইউবিএটি’র প্রথম উপ-উপাচার্য অধ্যাপক মাহমুদা খানমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

২৪ এপ্রিল ২০২১, ০৮:০৮ PM

© ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রথম উপ-উপাচার্য এবং পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক মাহমুদা খানমের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। আজ শনিবার (২৪ এপ্রিল) মরহুমার রুহের মাগফিরাত কামনায় এক ভার্চুয়াল স্মরণ সভা এবং দোয়ার আয়োজন আয়োজন করা হয়।

সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব, রেজিস্ট্রার অধ্যাপক মো. লুৎফর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ডিন, চেয়ার, ডিরেক্টর, কো-অর্ডিনেটর, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। বক্তারা শিক্ষার উন্নয়ন, নারী উন্নয়ন ও জনসেবায় অধ্যাপক খানমের অবদানের কথা তুলে ধরেন।

অধ্যাপকা মাহমুদা খানম ২০১৭ সালের ২৪ এপ্রিল ইন্তেকাল করেন। উল্লেখ্য যে, অধ্যাপকা মাহমুদা খানম উপ-সচিব ও উপদেষ্টা হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। ১৯৯১ সালে প্রতিষ্ঠার শুরু থেকেই তিনি আইইউবিএটির সাথে জড়িত ছিলেন। ১৯৯৯ সালে আইইউবিএটির উপ-উপাচর্য হিসেবে যোগদান করেন এবং জীবনের শেষদিন পর্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬