ফেসবুক লাইভে শিক্ষার্থীদের কাছাকাছি থাকবে আইইউবিএটি

০২ মে ২০২০, ০৫:০৮ PM

© টিডিসি ফটো

করোনার বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে যাতে করে দূরত্ব সৃষ্টি না হয় সেজন্য ‘আড্ডা উইথ আইইউবিএটিয়ান’ শিরোনামে ফেসবুক লাইভের আয়োজন করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)।

 শনিবার (০২ মে) এ ফেসবুক লাইভ অনুষ্ঠানটির উদ্বোধন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়টি।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলমান সংকটময় পরিস্থিতিতে ইতিমধ্যে আইইউবিএটির সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা করোনা প্রতিরোধে একদিনের বেতন দিয়েছেন। এরই ধারাবাহিকতায় সকল আইইউবিএটিয়ানদের বিশেষ করে শিক্ষার্থীদের সাথে যাতে দুরত্ব সৃষ্টি না হয় সে জন্য আজ থেকে ফেসবুক লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

লাইভ অনুষ্ঠানটি প্রতিদিন দুপুর ৩ টায় শুরু হবে। প্রতিদিন নতুন নতুন জেলার শিক্ষক-শিক্ষার্থীরা যুক্ত হবে। এখানে প্রতিদিন নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা হবে।

ফেসবুক লাইভ অনুষ্ঠানটি সঞ্চালন করবেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর, পাবলিক রিলেশন এন্ড প্লেসমেন্ট মো. আল আমিন সিকদার শিহাব।

চলচ্চিত্র শুধু বিনোদন নয়, ভাষা-সংস্কৃতি-ইতিহাস বোঝারও একটি …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩, আহত ৬৭৪
  • ০৪ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাচ্ছেন ঢাবি-রাবি-চবি-কৃষি ও বে…
  • ০৪ অক্টোবর ২০২৬
যে কৌশলে ভর্তি পরীক্ষায় চতুর্থ হয়েছেন হাফসা
  • ০৪ অক্টোবর ২০২৬
স্কুল-কলেজ-মাদ্রাসা-কারিগরি-বিশ্ববিদ্যালয়ের যে ১০১ গুণী শিক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রাইম ব্যাংকে ল’ অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৪ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬