গবিতে আইন বিভাগ কল্যাণ তহবিলের নতুন কমিটি

০৯ মার্চ ২০২০, ০৬:৪৩ PM

© টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ কল্যাণ তহবিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নির্বাচনে জয় লাভ করে সভাপতি নির্বাচিত হয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী সবুজ আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল খান। এছাড়াও কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন অনামিকা মজুমদার।

রবিবার বিকেলে নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করেন কল্যাণ তহবিলের প্রধান নির্বাচন কমিশনার শহীদুল আলম ও নির্বাচন কমিশনার সোহরাব হোসেন।

এই সময় নির্বাচিত নেতৃবৃন্দের উদ্দেশ্যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আগামী ৪৮ ঘন্টার মধ্যে কমিটির শূন্য থাকা বাকি পদগুলো উপদেষ্টা মন্ডলির পরামর্শক্রমে পূরণ করে প্রধান নির্বাচন কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।

পরে নির্বাচনে জয়ী নতুন নেতৃত্বকে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন অভিনন্দন ও শুভ কামনা জ্ঞাপন করেছে।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬