বাইউস্টে পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মসূচি

০৯ মার্চ ২০২০, ০৬:৩২ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (বাইউস্ট) ব্যবসায় শিক্ষা বিভাগের আয়োজনে শেষ হলো পাঁচ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মসূচি। ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধির জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়।

পাঁচদিনের কর্মসূচিতে বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষিকা, হিসাব শাখা ও রেজিস্ট্রার শাখার কর্মকর্তারা বিভিন্ন অধিবেশন পরিচালনা করেন। কর্মসূচিতে অফিস সরঞ্জামাদির কার্যকর ব্যবহার, একাউন্টিং সফটওয়ার-ট্যালি ও ডাটা এনালাইসিস সফটওয়ার-এসপিএসএস ব্যবহার সংক্রান্ত প্রশিক্ষণও প্রদান করা হয়।

উপাচার্য প্রফসের ব্রিগেডিয়ার জেনারেল কে. এম. সালজার হোসেন এনডসি, পিএসসি (অব:) এবং রেজিস্ট্রার কর্নেল সুমন কুমার বড়ুয়া, পিএসসি (অব:) পৃথক দুইটি অধিবেশন পরিচালনা করেন। কর্মসূচি শেষে বাইউস্ট উপাচার্য অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬