আইআইইউসি ছায়া জাতিসংঘ ক্লাবের প্রবেশনারি রিক্রুটমেন্ট ২.০ শুরু

০৯ মার্চ ২০২০, ০১:৫৩ PM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রামে (আইআইইউসি) ৩ মার্চ থেকে দ্বিতীয়বারের মত শুরু হয়েছে আইআইইউসি ছায়া জাতিসংঘ ক্লাবের প্রবেশনারি সদস্য সংগ্রহ। সদস্য সংগ্রহের এই কার্যক্রম চলবে ১০ মার্চ পর্যন্ত।

আবেদন প্রক্রিয়াটিতে রয়েছে দুটি ধাপ। প্রথমে শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে এবং তারই পরিপ্রেক্ষিতে বাছাইকৃত আবেদনকারীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। ইতোমধ্যেই প্রায় তিন শতাধিক শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছেন।

তাদের মধ্য হতে বাছাইকৃতরা সাক্ষাৎকারের মাধ্যমে পাস করে ক্লাবের প্রবেশনারি সদস্যপদ লাভ করবেন। চলমান সদস্য নিয়োগ সম্পর্কে জানাতে মেইল এবং ফিমেল ক্যাম্পাসে দুটি বুথ রয়েছে। শিক্ষার্থীরা এখানে এসে ছায়া জাতিসংঘ সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারছেন।

চলমান এই প্রক্রিয়া পরিদর্শন করতে গিয়ে সংস্থার সভাপতি জাহিদুল হক জিহাদ বলেন, ‘এটি অনেক আশার কথা যে, প্রতিবারের তুলনায় এবার আরও বেশি শিক্ষার্থী আমাদের বুথে আসছেন এবং বিভিন্ন তথ্য ও সহায়তা পাচ্ছে। এট যা তরুণ শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক নানা ঘটনা নিয়ে যেমন সচেতনতা তৈরী করছে তেমনি বিতর্ক, পাবলিক স্পিকিং ও কুটনীতি চর্চার প্রসার ঘটাচ্ছে। ফলে তাদের একাডেমিক পড়াশুনার পাশাপাশি ক্যারিয়ারকেও সমৃদ্ধ করবে এবং এখন থেকেই একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।’

উল্লেখ্য, আইআইইউসি-এর সবচেয়ে সক্রিয় ক্লাবগুলোর মধ্যে একটি আইআইইউসি ছায়া জাতিসংঘ সংস্থা (IIUC Model UN Club)। ২০১৫ সাল থেকে তাদের কার্যক্রম শুরু হয়। তারই ধারাবাহিকতায় ইতোমধ্যে ২০১৮ এবং ২০১৯ সালে দুটি আন্তর্জাতিক প্রতীকী জাতিসংঘ সম্মেলন সফলভাবে আয়োজন করে সংস্থাটি।

শিক্ষার্থীদের বিভিন্ন এক্সট্রা কো-কারিকুলার এক্টিভিটি এবং বিভিন্ন দক্ষতার উন্নয়ন নিয়ে কাজ করে যাচ্ছে ক্লাবটি। পাশাপাশি দেশের বিভিন্ন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত বিভিন্ন সম্মেলনে গিয়ে অসংখ্য পুরষ্কার জয়ের উদাহরণ রেখে দেশ এবং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে তারা।

আপনাদের ম্যানিফেস্টো পড়ে কয়জন ভোট দিয়েছে, বিএনপিকে আখতারে…
  • ৩১ মার্চ ২০২৬
জবিতে ছাত্রদল নেতার শিক্ষক হেনস্থার প্রতিবাদে শিক্ষার্থীদের…
  • ৩১ মার্চ ২০২৬
ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence