এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে ‘নারী কী চায়’ শীর্ষক কনফারেন্স

০৬ মার্চ ২০২০, ০৩:০০ PM

© সংগৃহীত

আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে তিন দেশের নারী রাষ্ট্রদূত, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে হয়ে গেলো ‘নারী কী চায়?’ শীর্ষক কনফারেন্স।

রুফটপ কনফারেন্স হলে ইউএন উইম্যানের সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনার মূল বিষয় ছিল নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতায়ন এবং তরুণ নারী নেতৃত্ব।

দুই পর্বের কনফারেন্সের শুরুতে প্যানেল আলোচনায় ও পরবর্তীতে মুক্ত আলোচনায় অংশ নেন প্রতিনিধিরা। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের শিক্ষার্থীরা নারী নেতৃত্ব এবং বিশ্ব সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

জাতিসংঘের নারী বিষয়ক সহযোগী সংস্থা ইউএন- ওম্যানের বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শুকো ইশিকাওয়া’র সঞ্চালনায় পরিচালিত প্যানেল ও মুক্ত আলোচনায় বিষয়ভিত্তিক বক্তব্য উপস্থাপন করেন থাই দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত অরুনরাংগ ফুতং হামফ্রেস, বাংলাদেশে নিযুক্ত সুইডিস রাষ্ট্রদূত সিডসেল ব্ল্যাকেন, রয়েল নরওয়েজিয়ান দূতাবাসের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত শার্লোটা, ইউএনএফপিএ’র বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. আসা টর্কেলসন, ঢাকায় নিযুক্ত ইউনেসকোর হেড অব এডুকেশন ও এডুকেশন প্রোগ্রাম স্পেশালিস্ট সান লেই ।

স্বাগত বক্তব্য দেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের রেজিস্ট্রার ড. ডেভ ডোল্যান্ড । উপস্থিত ছিলেন ইউএন-উইম্যানের বাংলাদেশ অফিসের কমিউনিকেশন এনালিস্ট সৈয়দা সামারা মুরতাদা ও ইউএনএফপিএ’র বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম অফিসার-কমিউনিকেশন আসমা আকতার ।
আলোচকরা শিক্ষার্থীদের ক্যারিয়ার পছন্দের বিষয়ে নিজেদের লিডারশিপ উন্নয়নের আহ্বান জানান।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানে বর্তমানে বিশ্বের ১৯টি দেশের ৯ শতাধিক নারী অধ্যয়ন করছেন । এর মধ্যে রয়েছে আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, লাওস পিডিআর, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিস্তিন, সেনেগাল, মালয়েশিয়া, শ্রীলংকা, সিরিয়া, পূর্ব তিমুর, ভিয়েতনাম ও ইয়েমেন।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬