লুঙ্গি পরে এবার আলোচনায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা

২৪ জানুয়ারি ২০২০, ০৬:০০ PM
লুঙ্গি পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা

লুঙ্গি পরে ড্যাফোডিলের শিক্ষার্থীরা © সংগৃহীত

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যেকোনো অনুষ্ঠানে লুঙ্গি পড়া যেন ট্রেন্ডে পরিণত হয়েছে। সম্প্রতি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববদ্যিালয়ের শিক্ষার্থীরা লুঙ্গি পড়ে তাদের শেষ ক্লাস করেন। এতে ব্যাপক আলোচনায় আসে নোবিপ্রবির শিক্ষার্থীরা। সেই ধারাবাহিকতা বজায় রয়েছে এখনো।

এবার লুঙ্গি পড়ে আলোচনায় এসেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে লুঙ্গি পরে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে ডিআইইউ’র শিক্ষার্থীদের। গতকাল বৃহস্পতিবার চার দিনব্যাপী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে লুঙ্গি পরেন তারা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দ্বিতীয় দিনে সামাজিক বিজ্ঞান অনুষদের অনুষ্ঠান ছিল। এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা লুঙ্গি পরেন। লুঙ্গি পরে তারা স্টেজ পারফরমেন্সেও অংশ নেন।

এর আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগের শিক্ষার্থীরা লুঙ্গি এবং শাড়ি পরে  ক্লাস করে আলোচনায় আসে। নোবিপ্রবি’র কৃষি বিভাগের ২০১৫-১৬ বর্ষের শিক্ষার্থীরা ক্লাসে ব্যতিক্রমধর্মী পোশাক পরেন।

শুধু নোবিপ্রবিই নয় নিজেদের শেষ ক্লাসে ভিন্নধর্মী পোশাক পরে আলোচনায় এসেছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের ১৫ ব্যাচের শিক্ষার্থীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নানা ধরণের মন্তব্য করেন।

মেঘনায় চিংড়ি রেণু শিকারে গিয়ে যুবক নিখোঁজ, অপেক্ষায় নববধূ
  • ২৮ এপ্রিল ২০২৬
স্কুলে যাওয়ার পথে ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ, অজ্ঞান অবস্থায় …
  • ২৮ এপ্রিল ২০২৬
ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনায় বসছে ট্রাম্প প্রশাসন
  • ২৮ এপ্রিল ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ২৮ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে ১৩ অঞ্চলে ৮০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন…
  • ২৮ এপ্রিল ২০২৬
মালয়েশিয়া পাচারকালে ৬৯ রোহিঙ্গা উদ্ধার, আটক ৩ পাচারকারী
  • ২৮ এপ্রিল ২০২৬