রাজধানীতে বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ

২১ জানুয়ারি ২০২০, ০৫:৩৮ PM
সৈয়দ আশিকুর রহমান আশিক (১৯)

সৈয়দ আশিকুর রহমান আশিক (১৯) © সংগৃহীত

রাজধানীতে বেসরকারী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আশিকুর রহমান আশিক (১৯) নামের এক শিক্ষার্থী নিখোঁজের খবর পাওয়া গেছে। তিনি এশিয়া প্যাসিফিকের তড়িৎ প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র। তাঁর সন্ধান চেয়ে পরিবার পক্ষ থেকে রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

নিখোঁজ আশিকের মামা মোরশেদ বার্তা সংস্থা পিবিএ’কে জানান, গত ১৮ জানুয়ারি রাগ করে এশার নামাজের পর বাসা থেকে বের হয়ে যায় আশিক। আর অনুমানিক রাত ১টা ৩০ মিনিটের দিকে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। সেই রাতেই নিখোঁজের জন্য রাজধানীর কাফরুল থানায় জিডিটি করা হয়। পুলিশ তাঁর ফোন নম্বর ট্র্যাক করে সর্বশেষ লোকেশন দেখতে পান মুন্সিগঞ্জের গজারিয়ায় নদীর ধারে।

আশিককে খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সহযোগিতা চাওয়া হয়েছে। আর খোঁজ পেলে ০১৮১৭৭১৮১৭১৬, ০১৬৮৯৯৩৬২১৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

জানা গেছে, নিখোঁজ আশিক তার বাবা-মায়ের প্রথম সন্তান। তিনি বাবা মায়ের সঙ্গে রাজধানীর কাফরুল থানায় বসবাস করতেন।

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬