ঢাকা মেডিকেলে অ্যাম্বুলেন্স মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা

২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ PM
অ্যাম্বুলেন্স না পেয়ে পিক‌আপ ভাড়া করে একজনের মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা

অ্যাম্বুলেন্স না পেয়ে পিক‌আপ ভাড়া করে একজনের মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা © টিডিসি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থায়ী পার্কিংয়ের দাবিতে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সংকটাপন্ন রোগীদের অন্য হাসপাতালে স্থানান্তর এবং মরদেহ বাড়ি নিয়ে যাওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়ছেন স্বজনরা।

অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি বলছে, বুধবারের (২৮ অক্টোবর) দাবি আদায় না হলে মঙ্গলবার (২৭ অক্টোবর) শুরু হওয়া এই ধর্মঘট সারাদেশে ছড়িয়ে পড়বে।

হাসপাতালে রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধর্মঘটের কারণে মঙ্গলবার সকাল থেকেই জরুরি বিভাগের সামনে কোনো অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। অনেক স্বজন প্রিয়জনের মরদেহ নিয়ে বাসায় ফিরতে না পেরে দীর্ঘ সময় ধরে দুর্ভোগ পোহান। দূরদূরান্ত থেকে আসা গুরুতর অসুস্থ রোগীদের অন্যত্র নেওয়ার ক্ষেত্রে তীব্র সংকট তৈরি হয়।

বুধবার বেলা সাড়ে ১২টায় অ্যাম্বুলেন্স না পেয়ে পিক‌আপ ভাড়া করে একজনের মরদেহ নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। জানতে চাইলে মৃতের ভাই দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, তারা যাত্রাবাড়ীর বাসিন্দা। তার ভাই কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে ঢামেকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, লাশ বহনের জন্য কোনো অ্যাম্বুলেন্স রাজি হচ্ছে না। অতিরিক্ত ভাড়া দিয়ে বাইরে থেকে অ্যাম্বুলেন্স নিয়ে আসতে চাইলে তারাও রাজি হচ্ছে না। এ অবস্থায় পিক‌আপে করে নিয়ে যেতে হচ্ছে।

বাংলাদেশ বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাতবর বলেন, আজ বুধবারের মধ্যে তাদের দাবি মানা না হলে সারাদেশের সব মেডিকেল কলেজ হাসপাতালেও এই ধর্মঘট ছড়িয়ে পড়বে। রোগীদের দ্রুত ও নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার স্বার্থেই তারা হাসপাতাল প্রাঙ্গণে স্থায়ীভাবে অবস্থান করতে চান বলেও জানান তিনি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬