প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন আহ্ছানউল্লাহ ও ইস্ট ওয়েস্টের দুই শিক্ষার্থী

১০ জানুয়ারি ২০২০, ০৯:০০ PM

© ফাইল ফটো

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন আহ্ছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী। তারা দু’জনই কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

তারা হলেন- জি এম শাহরিয়ার এবং মাসিয়াত মুবাসসিরা। পহেলা জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০১৮ এর মধ্যে প্রকাশিত ফলাফলের ভিত্তিতে তাদের মনোনীত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই তালিকা প্রকাশ করে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফলের উপর ভিত্তি করে এবার ৩৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মোট ১৭২ জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য নির্বাচিত করা হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬