স্টামফোর্ডে নবীনদের বরণ করল বিজেএসসি

১০ জানুয়ারি ২০২০, ০৯:৪০ AM

© টিডিসি ফটো

রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের নবাগত শিক্ষার্থীদেরকে বরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসের সাংবাদিকতা বিভাগে এই নবীন বরণের আয়োজন করে সাংবাদিকতায় পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন-বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদ । এতে সংগঠনটি নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, স্টামফোর্ড সাংবাদিক ফোরামের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম, বিজেএসসি’র স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি আমিনুর রহমান হৃদয়, সহ-সভাপতি হৃদয় সম্রাট, সাধারণ সম্পাদক হাসান ওয়ালী, যুগ্ম সম্পাদক লিন্তি হাসিনা, এস কে শাওন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, সদস্য সাইমুন মুবিন পল্লব প্রমুখ।

অনুষ্ঠানে নবীনদের উদ্দেশ্যে আমিনুর রহমান হৃদয় বলেন, আমরা যেহেতু পড়াশোনা শেষে আগামী দিনে অনেকে সাংবাদিকতা বা অন্য পেশায় যাব। এজন্য নিজেদের মধ্যে যদি আগে থেকেই ভালো যোগাযোগ থাকে। তাহলে কাজ করতে সুবিধা হবে। ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের স্বপ্ন পূরণে এগিয়ে যেতে চাই। একে-অপরকে সহযোগিতা করে এগিয়ে যাব স্বপ্ন পূরণের পথে।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬