বাঁশঝাড়ে মিলল বিশ্ববিদ্যালয় ছাত্রের ‘চোখ উপড়ানো’ মরদেহ

০৬ জানুয়ারি ২০২০, ১২:২৫ AM

© ফাইল ফটো

নিখোঁজের একদিন পর কামরুল ইসলাম (২০) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয় এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার রাত ৮টার দিকে নাটোরে সদর উপজেলার হালসা গ্রামের জনৈক নুরু মিয়ার বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের একটি চোখ উপড়ানো অবস্থায় ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহত কামরুল ইসলাম নবীনকৃষ্ণপুর গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি নাটোরের বেসরকারি বিশ্ববিদ্যালয় রাজশাহী সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আরএসটি) বিবিএর ছাত্র।

নিহতের পরিবারের দাবি, শনিবার রাত ৯টার দিকে কামরুল ইসলামকে কে বা কারা কামরুলকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যায়। এরপর আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে রবিবার দুপুরে সদর থানায় সাধারণ ডায়েরি করে তার পরিবার। বিকেলে এলাকার শিশুরা খেলতে গিয়ে বাঁশঝাড়ের ভেতর পায়ের মোজা দেখতে পায়। পরে রাত ৮টার দিকে পরিবারের লোকজন নুরু মিয়ার বাঁশ বাগানে গিয়ে কামরুলের মরদেহ শনাক্ত করে। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে এসে কামরুলের মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, নিহতের মোবাইল ফোনের কললিস্ট চেক করা হচ্ছে। কারা, কি কারণে কামরুলকে হত্যা করেছে। তা অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬