নবীনদের স্বাগত জানাল ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় 

০৫ জানুয়ারি ২০২০, ০৩:৩৭ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা. সামন্ত লাল সেন

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ডা. সামন্ত লাল সেন

বসন্তকালীন সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল স্থায়ী সনদপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। রবিবার রাজধানীর আফতাব নগরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সেমিস্টারে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে প্রায় ১৭০০ শিক্ষার্থীকে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়ম কানুন, শিক্ষা কার্যক্রম, সুযোগ-সুবিধা সম্পর্কে ধারণা দেয়া হয়। সেইসাথে শিক্ষা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয়।

নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন। আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শহিদুল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ জিয়াউলহক মামুন এবং বিশ্ববিদ্যালয়ের তিনটি অনুষদের ডিনবৃন্দ।  অনুষ্ঠানে বক্তারা কঠোর অধ্যবসায়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা জীবনকে কাজে লাগিয়ে দেশের সু-নাগরিক এবং ভবিষ্যত্ উদ্যোক্তা হিসেবে তৈরী হবার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একইসাথে একাডেমিক শিক্ষার বাইরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবে সক্রিয় হয়ে মানবীয় গুণাবলীর বিকাশ ঘটানোর সুযোগ নেবার তাগিদ দেন।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬