ফের অচলবস্থা আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে, পরীক্ষা বর্জন

সাবেক ট্রেজারারের টাকা লোপাটের তদন্ত দাবি
৩১ ডিসেম্বর ২০১৯, ০৫:৩০ PM

© ফাইল ফটো

সাবেক ট্রেজারার অধ্যাপক কাজী শরীফুল আলমের কোটি কোটি টাকা লোপাটের তদন্ত এবং তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে ফের অচলবস্থা তৈরি হয়েছে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দাবি আদায়ে শিক্ষার্থীরা পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে সোমবার পরীক্ষা নিয়ন্ত্রকের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থীদের ইমপ্রুভমেন্ট পরীক্ষা শুরু হওয়ার কথা ছিলো। পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি এই পরীক্ষা শেষ হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দুর্নীতিবাজ শরীফুল আলমের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন নামে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনে অবৈধভাবে দখলে রাখা পদ থেকে পদত্যাগে বাধ্য হন তিনি। বিশ্ববিদ্যালয়ের শীতকালীন ছুটিতে অধ্যাপক শরীফুল আলমকে স্কুল অব বিজনেস অনুষদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা এই অবৈধ নিয়োগ মানেন না বলে জানিয়েছেন।

আচার্যের নিযুক্ত ভিসি, প্রোভিসি ও কোষাধ্যক্ষ না থাকার কারণে সম্প্রতি আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়। সমাবর্তনের একদিন আগে হঠাৎ এই সিদ্ধান্তে বিপাকে পড়েন বিশ্ববিদ্যালয়ের নবীন গ্রাজুয়েটরা। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টিতে অস্থরতা শুরু হয়।

জানা গেছে, সাবেক ট্রেজারার অধ্যাপক কাজী শরীফুল আলম বিশ্ববিদ্যালয়ের একইসঙ্গে ভারপ্রাপ্ত ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন। একক স্বাক্ষরে চারটি ভিন্ন ভিন্ন হিসাব ব্যবহার করে তিনি লেনদেন করেছেন। এসব হিসাবে কোটি টাকা লোপাটের তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬